ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা গণপূর্ত বিভাগের ২৬ জন কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর তহবিল হতে উৎসাহব্যঞ্জক আর্থিক অনুদানের চেক হস্তান্তর ডুমুরিয়া উপজেলা এস ডিজি পরিকল্পনা কর্মশালা দূর্ঘটনা রোধে ভাঙা ব্রিজে লাল নিশানা দিলেন——যুবদল রাঙামাটিতে গৃহবধূকে হত্যা, ঘর থেকে সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

ডন হতে রাজি নন শাহরুখ খান!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩ ১৭৩ বার পড়া হয়েছে

এফএনএস
বলিউড বাদশা শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত ও ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির চলচ্চিত্র ‘ডন ৩’-এর নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে শিগগিরই। সিনেমাটির নির্মাতা রিতেশ সিধওয়ানি সিনেমাটির ঘোষণা দিয়েছেন। নির্মাতা আশ্বস্ত করেছেন যে সিনেমার স্ক্রিপ্টটি সম্পূর্ণ করার পর্যায়ে রয়েছেন ফারহান আখতার। তবে এরই মাঝে দুঃসংবাদ এলো শাহরুখ ভক্তদের জন্য। বলিউড বাদশার আইকনিক এই চলচ্চিত্রটির তৃতীয় কিস্তিতে থাকছেন না তিনি! জানা গেছে, ‘ডন ৩’-র চিত্রনাট্যের কাজ সারছেন ফারহান আখতার। প্রায় শেষের দিকে সিনেমাটির স্ক্রিপ্ট। খুব শিগগিরই পর্দায় ফিরবে ‘ডন’। দুই দিন আগেই এ কথা জানিয়েছেন ফারহানের প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেনমেন্টের পার্টনার রীতেশ সিধওয়ানি। ১২ বছর পর ‘ডন’ নিয়ে আপটেড পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন শাহরুখ ভক্তরা। লম্বা সময় পর কিং খান আর প্রিয়াঙ্কা চোপড়াকে একসঙ্গে পর্দায় দেখা যাবে কিনা সেই নিয়েও শুরু হয় জল্পনা-কল্পনা। কিন্তু সিনেমাটি নিয়ে সর্বশেষ তথ্য শাহরুখ ভক্তদের হতাশায় ডুবিয়েছে। ঘনিষ্ঠ সূত্রের খবর অনুসারে, তৃতীয়বারের মতো ডন হতে রাজি নন শাহরুখ খান! তাই এই সিনেমার প্রস্তাব ফিরিয়েছেন বাদশা। সেই সূত্র জানিয়েছে, এই মুহূর্তে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সিনেমার কাজে হাত দিতে না শাহরুখ। তিনি মনে করছেন এই মুহূর্তে যে ধরণের সিনেমা তিনি করতে চাইছেন তার সঙ্গে খাপ খাচ্ছে না ‘ডন ৩’-এর চিত্রনাট্য। ‘ডন ৩’ ভাবনা এই মুহূর্তে একটা ‘চমকপ্রদ ভাবনার বাইরে আর কিছুই নয়। শুরুতে জানা গিয়েছিল অমিতাভ, শাহরুখ এবং নতুন প্রজন্মের কোনো অভিনেতাকে নিয়ে ‘ডন ৩’-এর চিত্রনাট্য সাজাচ্ছেন ফারহান। শাহরুখ প্রস্তাব ফেরানোয় ধাক্কা খাবে ফারহানের পরিকল্পনা। ইতিমধ্যেই শাহরুখের পরিবর্তে নতুন ডনের খোঁজ শুরু করেছে এক্সেল এন্টারটেনমেন্ট। শোনা যাচ্ছে, বলিউডের প্রথম শ্রেনীর তারকাদের সঙ্গে আলোচনাও সেরেছেন ফারহান-রীতেশরা। এদিকে শাহরুখ ভক্তদের দাবি, শাহরুখ ছাড়া ডন ৩ অসম্পূর্ণ। তবে অনেকে মনে করছেন হৃতিক রোশন বা রণবীর সিংকে শাহরুখের পরিবর্তে দারুণ মানাবে। দুজনেই এক্সেল এন্টারটেনমেন্টের ঘরের ছেলে। তাই নতুন ডন হওয়ার দৌড়ে এরা দুজনেই এগিয়ে রয়েছেন বলে ধারণা সকলের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডন হতে রাজি নন শাহরুখ খান!

আপডেট সময় : ১০:৩৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩