ঢাকা ১০:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

ডিআইজি চরিত্রে শাম্মী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩ ২৮৪ বার পড়া হয়েছে

এফএনএস
বর্তমান সময়ের পরিচিত মুখ এলিনা শাম্মী। নিয়মিত নাটক ও সিনেমায় অভিনয় করছেন। গল্পের প্রয়োজনে বিভিন্ন রকমের চরিত্রে অভিনয় করেছেন। এবার তিনি অভিনয় করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার চরিত্রে। নাট্য নির্মাতা মিফতাহ আনান পরিচালিত ‘নির্দোষ’ নামের একটি ডেইলি সোপ-এ ডিআইজি’র চরিত্রে অভিনয় করছেন বলে জানান এলিনা শাম্মী। এখানে এলিনা শাম্মীর চরিত্রের নাম নীনা খান। এলিনা শাম্মী জানান এতে তার সঙ্গে আরও অভিনয় করছেন তারিন, গোলাম ফরিদা ছন্দা, স্বাগতা, সমাপ্তি মাসুকসহ আরও অনেকেই। ‘নির্দোষ’ ডেইলি সোপ এর কাহিনি ও নিজের অভিনীত চরিত্রটি সম্পর্কে বলেন, এটি সামাজিক ও পারিবারিক জীবন নির্ভর গল্পে নির্মাণ করা হচ্ছে। গ্লোবাল টেলিভিশনে ইতোমধ্যে এটির ১০০ পর্ব প্রচার হয়েছে। আমি ‘কসাই’ চলচ্চিত্রে ডিবি পুলিশ চরিত্রে অভিনয় করলেও পুলিশের ইউনিফর্ম পড়ে এই প্রথম অভিনয় করলাম। এটা আমার কাছে খুবই উপভোগ্য মনে হচ্ছে। বেশ যত্ন নিয়ে এটি নির্মাণ হচ্ছে। তাছাড়া এটি দারুন দর্শকপ্রিয়তাও অর্জন করতে সক্ষম হয়েছে। সব মিলিয়ে ভালো একটি কাজে দুর্দান্ত টিম পেয়েছি। চরিত্রটি আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। তাই আমিও নিজের চরিত্রটি সাধ্যমতো চরিত্রানুগ করতে সক্ষম হচ্ছি। আশা করছি আমার চরিত্রটি সবার কাছেই ভালো লাগবে। এলিনা শাম্মী জানান, রাজধানীর উত্তরায় ডেইলি সোপ ‘নির্দোষ’ এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এটি ছাড়াও আরও কিছু নাটক ও চলচ্চিত্রে অভিনয় নিয়েও ব্যস্ততা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডিআইজি চরিত্রে শাম্মী

আপডেট সময় : ০২:৪১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩