ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

দিনাজপুরে ৩ লাখ ৮৫ হাজার ২২১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

দিনাজপুর প্রতিনিধি : ফিরোজ সরকার
  • আপডেট সময় : ১২:০৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে দিনাজপুর জেলায় ৩ লাখ ৮৫ হাজার ২২১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ২৮ জুন (রোববার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশের ন্যায় জেলার ১৩টি উপজেলায় একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বিকেল সাড়ে ৩টায় ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের মিলনায়তনে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে দিনাজপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. গোলাম রসূল রাখি জানান, জেলার ২ হাজার ৬১৬টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ করা হবে। এর মধ্যে ১৫টি স্থায়ী কেন্দ্র এবং ২ হাজার ৫৮৯টি অস্থায়ী কেন্দ্র রয়েছে। কর্মসূচি বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগের মাঠকর্মী, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী ও স্বেচ্ছাসেবকসহ মোট ৫ হাজার ৮৪৪ জন দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, লক্ষ্যমাত্রাভুক্ত শিশুদের মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪৩ হাজার ৭৯ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৪২ হাজার ১৪২ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরও বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের স্বাভাবিক শারীরিক বৃদ্ধি, দৃষ্টিশক্তি উন্নয়ন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরে আলম সিদ্দিকী, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক এটিএম নাজমুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. হোসেন মো. নাহিদসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় আয়োজিত সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন, ২৫ জুন ২০২৬; জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সংক্রান্ত তথ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দিনাজপুরে ৩ লাখ ৮৫ হাজার ২২১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

আপডেট সময় : ১২:০৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬