ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ-এর ঘনিষ্ঠ সহযোগী ফটিকছড়ির মোবারক হোসেন ইমনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক নাশকতার মামলায় যুবলীগের দুই সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার বীরগঞ্জে পটল চাষে কৃষকের বাজিমাত গোপালগঞ্জের বর্ণি বাওড়ে অবৈধ ড্রেজারে মাটি কাটার দায়ে ৫ জনকে সাজা নেত্রকোণা জেলা পুলিশের তৎপরতায় মানবকণ্ঠের জেলা প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার মদনে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার

দীর্ঘ এক বছর পর ভিসি পেল রুয়েট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ৩৫৮ বার পড়া হয়েছে

দীর্ঘ এক বছর পর নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)। রোববার (১৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব রোখছানা বেগমের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমকে রুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশ এবং অনুমোদনক্রমে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) আইন, ২০০৩ এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে রুয়েটের উপাচার্য পদে নিয়োগ করা হলো।

এর আগে গত বছরের ৩০ জুলাই রুয়েটের উপাচার্যের মেয়াদ শেষ হয়। এরপর থেকেই অভিভাবক শূন্য হয়ে পড়ে প্রতিষ্ঠানটি। উপাচার্য না থাকায় এতদিন স্থবির হয়ে পড়েছিল দেশের অন্যতম এ বিশ্ববিদ্যালয়টি।

আবারও নতুন ভিসি নিয়োগ হওয়ায় এখন থেকে সব একাডেমিক ও প্রশাসনিক কাজে পূর্ণ গতি ফিরবে বলেও আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দীর্ঘ এক বছর পর ভিসি পেল রুয়েট

আপডেট সময় : ১২:২০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩