ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

দুই বাংলাতেই ব্যস্ত মীম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ ২১৪ বার পড়া হয়েছে

এফএনএস
‘আমার সম্প্রতি মুক্তি পাওয়া অন্তর্জালের চরিত্র নিশাত এবং এর আগে পরাণের অনন্যা, দামালের হোসনা চরিত্রের যেমন ভিন্নতা আছে, ঠিক একইভাবে মানুষ সিনেমার মন্দিরা চরিত্রেও ভিন্নতা থাকছে। এতে পুলিশ অফিসার মীমকে পর্দায় দেখবেন।’-‘মানুষ’ সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে কথাগুলো বলেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মীম। কলকাতার জনপ্রিয় অভিনেতা জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিত ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড প্রযোজিত এ সিনেমাটি পরিচালনা করেছেন বাংলাদেশি নির্মাতা সঞ্জয় সমদ্দার। শুধু তাই নয়, মানুষ সিনেমাটির মাধ্যমে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে প্রেক্ষাগৃহে আসছেন জিৎ ও মীম। প্রথম সিনেমাটির মতো মানুষও দর্শকদের ভালোবাসা কুড়াবে বলে বিশ্বাস করেন মীম। এদিকে শুরু থেকে সিনেমাটি ঘিরে বেশ কৌতূহল থাকলেও পোস্টার, লুক, ট্রিজার বা মুক্তির বিষয়ে তেমন কোনো খবর ছিল না। তবে অবশেষে গত মঙ্গলবার প্রকাশ করা হয়েছে সিনেমাটির ফার্স্টলুক। যেখানে চেইন খোলা জিনস জ্যাকেট পরে পিস্তল তাক করে আছেন জিত। তার চোখে-মুখে প্রতিশোধের নেশা স্পষ্ট। যদিও বিষয়টি নিয়ে জিত বলেন, ‘এটা কোনো প্রতিশোধের গল্প নয়।’ তার সঙ্গে সুর মিলিয়েছেন মীম নিজেও। তিনি ফার্স্টলুকটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘উন্মোচিত হল মানুষ-এর ফার্স্টলুক পোস্টার! একটি ইমোশনাল, অ্যাকশন ও রোমাঞ্চকর যাত্রার জন্য প্রস্তুত হন।’ এমনকি আগামী ২৪ নভেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে আসবে বলেও জানান এই অভিনেত্রী। এছাড়া জিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মীম আরও বলেন, ‘একসঙ্গে কম কাজ হলেও দীর্ঘদিন থেকে জিত দাদার সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে। আমি যেমন তার ভালো কাজের প্রশংসা করি, জিত দাদাও বাংলাদেশে আমার কাজের খোঁজখবর রাখেন। কাজের ক্ষেত্রে খুবই অমায়িক এবং সহযোগিতা পরায়ণ একজন মানুষ জিত দা। শুটিংয়ে কখনও মনে হয়নি তার মতো বড়মাপের একজন অভিনেতার সঙ্গে কাজ করছি। বলতে পারেন, জিত দার সঙ্গে কাজের অভিজ্ঞতা বরাবরই ভালো।’ শুধু এই সিনেমাটি নয়, মীম দেশের একাধিক সিনেমা ও ওয়েব সিরিজ নিয়েও দারুণ ব্যস্ত সময় পার করছেন। নিয়মিতই সেগুলো মুক্তির তালিকায় থাকছে। সেই ধারাবাহিকতায় গত শুক্রবার দেশ-বিদেশের ১৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মীম অভিনীত দীপঙ্কর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমাটি। মুক্তির পর থেকেই বেশ প্রশংসিতও হচ্ছেন মীম। সিনেমাটির দর্শক প্রতিক্রিয়া প্রসঙ্গে জানতে চাইলে মীম বলেন, ‘আমি কিন্তু অনেক আগে থেকেই বলে আসছি, অন্তর্জালে হলিউডের ফিল পাবেন দর্শকরা। কারণ আমাদের দেশে এ ধরনের গল্পে কাজ হয়নি বললেই চলে। তার প্রমাণও দেখতে পাচ্ছি। মুক্তির পর থেকে যারাই সিনেমাটি দেখছেন সকলেই ভালো রিভিউ দিচ্ছেন। হল থেকে বের হয়ে টেক্সট করছেন, ফোন দিচ্ছেন, খুব ভালো বলছেন। এই সময়ে এ রকম একটি ছবি হতে পারে, বিষয়টিকে তারা উৎসাহ দিচ্ছেন।’ উল্লেখ্য, দীপঙ্কর দীপন পরিচালিত এই সিনেমাতে বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি অপশক্তির ষড়যন্ত্র, সাইবার হামলা আর সেটাকে মোকাবিলার গল্প তুল ধরা হয়েছে।‑

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুই বাংলাতেই ব্যস্ত মীম

আপডেট সময় : ০৮:২৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩