ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত, বন্যা ও নদীভাঙনের শঙ্কা চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযানে বিস্ফোরক ও মাদক মামলার দুই আসামী গ্রেফতার জলঢাকা থানার ১২ নম্বর মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেপ্তার; আদালতে সোপর্দ কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক ১৪ মামলার আসামিসহ ৪ ডাকাত গ্রেফতার, অস্ত্র ও মাইক্রোবাস উদ্ধার

নতুন প্রেমে পড়েছেন মধুমিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪ ৩২৭ বার পড়া হয়েছে

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ভারতীয় টেলিভিশনের বাংলা সিরিয়ালের বদৌলতে বাংলাদেশের দর্শকের কাছেও ব্যাপক পরিচিত পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী। অনেক দিন ধরে কাজের খবর দিয়েই আলোচনায় ছিলেন তিনি, অভিনেত্রী এবার জানালেন তার সম্পর্কের খবর। আনন্দবাজার অনলাইনে মধুমিতা জানিয়েছেন তার নতুন প্রেমের খবর। ২০১৯ সালে পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় মধুমিতার। এরপর থেকে আনুষ্ঠানিকভাবে তিনি সিঙ্গেলই ছিলেন। তবে এবার মধুমিতা জানালেন, দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে প্রেম করছেন তিনি। মধুমিতার নতুন সম্পর্কের গুঞ্জন চাউর হয় সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্ট করা ছবির সূত্র ধরে। সপ্তমীর মধ্যরাতে একটি ছবি পোস্ট করেন তিনি। যেখানে মধুমিতার হাতের ওপর রাখা আরেকটি হাত। চারপাশে নিস্তব্ধতা। অভিনেত্রী লিখেছেন, ‘নতুন শুরু।’ আরও একটি ছবি এলো প্রকাশ্যে, সেখানে প্রেমিকের সঙ্গে একই ফ্রেমে ধরা দিলেন। মধুমিতার পরনে কালো শাড়ি। অভিনেত্রীর সঙ্গে মিলিয়ে কালো শার্ট পরেছিলেন তার প্রেমিক। আনন্দবাজারকে মধুমিতা বলেন, ‘হ্যাঁ, প্রেম করছি। তবে খুব সম্প্রতি আমাদের সম্পর্কটা শুরু হয়েছে।’ তবে কি শিগগিরই চার হাত এক হবে তাদের? শুনেই অভিনেত্রী বলেন, ‘সবে প্রেমের শুরুটা হয়েছে। বিয়ে নিয়ে এখনই কিছু ভাবিনি।’ তবে তার প্রেমিক অভিনয়জগতের কেউ নন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক অভিনেত্রীই দেবমাল্যকে অনুসরণ করেন। মধুমিতার কথায়, ‘সে কী করে, এখন একটু চাপাই থাক।’ ছোট পর্দায় কাজ করে পরিচিতি পাওয়া মধুমিধাকে দেখা গেছে বেশি কয়েকটি সিনেমায়। সম্প্রতি তিনি নাম লিখিয়েছেন হিন্দি সিনেমায়ও।-এফএনএস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নতুন প্রেমে পড়েছেন মধুমিতা

আপডেট সময় : ০৫:১৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪