ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

নিষিদ্ধ হলেন অভিনেত্রী চমক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩ ২৪৩ বার পড়া হয়েছে

এফএনএস

অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে ডিরেক্টরস গিল্ডস। আগামী পয়লা সেপ্টেম্বর থেকে নিষেধাজ্ঞার কার্যক্রম শুরু হয়ে পরবর্তী তিন মাস পর্যন্ত চলমান থাকবে। এরমধ্যেই তার যাবতীয় শুটিং সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিরেক্টরস গিল্ডস-এর সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর। সাফর লিখিত বক্তব্যে বলেন, ডিরেক্টরস গিল্ডস-এর কার্যনির্বাহী সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আগামী তিনমাস কোনো নির্মাতা তাঁর সঙ্গে কাজ করবেনা। টেলিভিশন মাধ্যম ও ডিজিটাল মাধ্যমে তাঁকে নিয়ে কাজ করা হতে বিরত থাকবে।  আগস্টে তার বাকি কাজ সম্পন্ন করার অনুরোধ জানান সাগর। কামরুজ্জামান সাগর বলেন, এমন সৃজনশীল মাধ্যমে মেকআপম্যানকে মারধর কিংবা প্রোডাকশন বয়ের মুখে চা ছুঁড়ে মারার মতো এমন অপ্রকাশ্য আরো অনেক কাজ হয়েছে, যা মুখে আনা যায় না। এসব কোনোভাবেই মেনে নেয়া যায় না। সংগঠন থেকে আরও জানানো হয়, আগামী ৩০ আগস্টের মধ্যে ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’ নাটকের যে ক্ষতিপূরণ তা দিতে নির্দেশ প্রদান করে অভিনেত্রী চমককে। এছাড়াও থানার সাধারণ ডায়েরি তুলে নিতে হবে। এ নির্দেশ অমান্য করলে সংগঠন আরও কঠোর ভূমিকা নেবে বলে জানানো হয়। প্রসঙ্গত, গত ৪ আগস্ট আদিফ হাসানের পরিচালনায় নির্মাণাধীন নাটক ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’-এর সেটে তর্কাতর্কি, পুলিশ আসা এবং শুটিং বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে। জানা যায়, এদিন সেটে উত্তেজিত অবস্থায় নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে বাজে আচরণ করেন অভিনেত্রী চমক। এরপর নিজের নিরাপত্তার কথা বলে পুলিশও ডেকে আনেন। এ ঘটনায় নাটকটির কাজ বন্ধ হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিষিদ্ধ হলেন অভিনেত্রী চমক

আপডেট সময় : ১২:১৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩