সংবাদ শিরোনাম ::
পত্নীতলায় বজ্রপাতে ট্রাক্টর চালক নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:১৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ২৭৪ বার পড়া হয়েছে
নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে স্বাধীন (২৬) নামের এক পাওয়ার টিলার চালকের (ট্রাক্টর) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালের দিকে উপজেলার পাটিচরা ইউনিয়নের পশ্চিম পাটিচরা এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের রহমান সোনারের ছেলে।
স্থানীয়সূত্র জানায়, স্বাধীন সকাল থেকে পাওয়ার টিলার (ট্রাক্টর) চালিয়ে জমিতে হাল চাষ করতেছিল। হঠাৎই বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টি আসলে ট্রাক্টর রেখে একটি ঘরের বারান্দায় গিয় দাঁড়ায়।
এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই স্বাধীন নিহত হন। সাথে দুইজন আদিবাসী আরও একজন পুরুষ ও একজন নারী আহত হন।


















