ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

পদ্মা নদী থেকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৬

তুহিন হোসেন
  • আপডেট সময় : ১২:৩০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ২৫৩ বার পড়া হয়েছে

ঈশ্বরদীস্থ পদ্মা নদীর তীরবর্তী সাড়াঘাট এলাকার নদী গর্ভে অভিযান চালিয়ে ছয়জন দুষ্কৃতিকারীকে দুটি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

বুধবার ১১ জুন) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ঘাট সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালিয়ে বালু বোঝাই ট্রলার থেকে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি ওয়ান শুটার গান, ১টি রিভলভার ও ৮ রাউন্ড গুলি। এছাড়াও বালু বোঝাই তিনটি বাল্কহেড ও দুইটি নৌকা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১০ ঘটিকায় এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার সরকার।

আটককৃতরা হলেন, কুষ্টিয়ার ভেড়ামারা রাইটা নতুন পাড়া গ্রামের ছামাদ প্রামানিকের ছেলে ইয়াছিন আলী (৩৫), ইকতার মালিথার ছেলে সোনারুল (২৬), মৃত তাহের মন্ডলের ছেলে হবি মন্ডল (২৬), দৌলতপুর থানার হাটখোলা পাড়া গ্রামের মৃত সাজদার প্রাং এর ছেলে সাগর (২৭), কুষ্টিয়া ভেড়ামারা এলাকার বারোমাইল পশ্চিম বাহিরচর পূর্বপাড়া গ্রামের আকছেদ প্রাং এর ছেলে সোহেল প্রাং, মৃত খলিল সরদারের ছেলে মিরাজ সরদার (২৪)।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে যানা যায়, বেশ কিছুদিন ধরে সাঁড়াঘাট এলাকায় পদ্মা নদীতে বালু ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে আসছে। এর আগে গত ২২ মে সকালে সেখানে আধিপত্য বিস্তারে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ ৬ জন আহত হয়েছিল। পরে আবারও ৫ই জুন সকালে অত্রাঞ্চলের ইসলামপাড়া ঘাট এলাকায় অস্ত্র হাতে প্রকাশ্যে মহড়া দিয়ে গুলিবর্ষণ করে বিশৃঙ্খলার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে সেখানে অবস্থান নেয় যৌথ বাহিনী।

প্রেস রিলিজে আরো বলা হয়, ওই এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে বুধবার দিনব্যাপী অভিযান চালায় ঈশ্বরদী থানা পুলিশ। অভিযানকালে সাঁড়াঘাট এলাকায় নদীতে বালুভর্তি বাল্কহেড চলাচলের সময় সন্দেহজনক মনে হয়। পরে ওই বাল্কহেডগুলো থামিয়ে তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র মোট ৮ রাউন্ড গুলিসহ ৬ জনকে আটক করা হয়ে। আটকৃতদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা হয়েছে। আসামীদের হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পদ্মা নদী থেকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৬

আপডেট সময় : ১২:৩০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫