ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

পাবনায় ছাত্রলীগ নেতাসহ আটক ৩; আগ্নেয়াস্ত্র জব্দ

তুহিন হোসেন
  • আপডেট সময় : ০১:০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ ৩৮৬ বার পড়া হয়েছে

পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে‌ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে তাঁদের আটক করা হয়।

আটককৃত হলেন- সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ইউনুছ বিশ্বাসের ছেলে ইসমাইল বিশ্বাস (২৭), আটঘরিয়া উপজেলার চন্ডিপাশা গ্রামের মৃত সুলতান সরকারের ছেলে ইউসুফ আলী (২৬) এবং সদর উপজেলা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও গয়েশপুর ইউনিয়নের সালাইপুর মৃধাপাড়ার গ্রামের শাহিনুর রহমানের ছেলে শেখ ফরিদ (২৬)।

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর গ্রামের ইসমাইল বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক, একটি ওয়ান শুটারগান, ৩৮ রাউন্ড কার্তুজ এবং দুই রাউন্ড ২২ বোরের গুলি উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, এ বিষয়ে মামলা দায়ের করে আটককৃতদের পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় ছাত্রলীগ নেতাসহ আটক ৩; আগ্নেয়াস্ত্র জব্দ

আপডেট সময় : ০১:০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪