ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

বিয়ের প্রস্তাব পেলেন শ্রদ্ধা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪ ৩৩১ বার পড়া হয়েছে

এফএনএস
ক্যারিয়ারের শুরু থেকেই শ্রদ্ধা কাপুরের প্রেমজীবন নিয়ে কানাঘুষা হয়ে আসছে। প্রথমে আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্ক ছিল তার। ‘আশিকি-টু’ ছবিতের অভিনয়ের সূত্র ধরেই সম্পর্কে জড়ান তারা। তাদের সম্পর্কের সেই রসায়ন ফুটে উঠেছিল পর্দাতেও। তবে সেই সম্পর্ক টেকেনি বেশি দিন। সম্পর্ক ভেঙে যাওয়ার পর সে প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি শ্রদ্ধা। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, সম্প্রতি, ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবির চিত্রনাট্যকার রাহুল মোদীর সঙ্গে শ্রদ্ধার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। ছবিতে কাজ করার সময় থেকেই নাকি দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়। শ্রদ্ধার নতুন সম্পর্ক নিয়ে চর্চার মাঝেই এক অনুরাগীর কাছ থেকে বিয়ের প্রস্তাব পেলেন শ্রদ্ধা।ইনস্টাগ্রামের পাতায় নিজের কিছু ছবি পোস্ট করেছেন নায়িকা। পরনে গোলাপি আনারকলি, খোলা চুল, কানে ঝোলা দুল, কপালে পাথরের ছোট্ট টিপ আর হালকা লিপস্টিক। সাবেকি সাজে মোহময়ী হয়ে উঠেছেন শ্রদ্ধা। এই ছবি দেখে অনেকেরই শ্রদ্ধাকে আশির দশকের কোনো নায়িকার মতো মনে হয়েছে। তবে এর মাঝেই এক অনুরাগী শ্রদ্ধাকে দিয়ে বসলেন বিয়ের প্রস্তাব। শ্রদ্ধার ছবি দেখে অনুরাগী লিখলেন, খুব সুন্দর দেখাচ্ছে! বিয়ে করবেন আমাকে? এই বিয়ের প্রস্তাবের অবশ্য কোনো উত্তর দেননি শ্রদ্ধা। আদিত্যের সঙ্গে বিচ্ছেদের পর আরও এক অভিনেতার প্রেমে পড়েন শ্রদ্ধা। ‘রকঅন-টু’ ছবিতে কাজ করার সময় ফারহান আখতারের সঙ্গে তার সম্পর্ক নিয়েও বেশ গুঞ্জন ছিল। তবে, সেই সম্পর্কের আয়ুও খুব বেশি দিন ছিল না। তারপর আলোকচিত্রী রোহান শ্রেষ্ঠর সঙ্গে কয়েক বছর সম্পর্কে ছিলেন তিনি। বিভিন্ন অনুষ্ঠান থেকে সিনেমা দেখতে যাওয়া সর্বত্রই একে অপরের সঙ্গী ছিলেন তারা। এমনকি, কানাঘুষা শোনা গিয়েছিল যুগলের গাঁটছড়া বাঁধা নিয়েও। সেই সম্পর্কও শেষ পর্যন্ত পরিণতি পায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিয়ের প্রস্তাব পেলেন শ্রদ্ধা

আপডেট সময় : ০৯:৪৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪