ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

বীরগঞ্জে আর্জেন্টিনা ভক্তদের উচ্ছ্বাস, প্রধান সড়কে র‌্যালি

মোজাম্মেল হক বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ১৩৬ বার পড়া হয়েছে

দিনাজপুরের বীরগঞ্জে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে|

শনিবার (২০ জুন) সকাল ১১টায় বীরগঞ্জ পৌর শহরে আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের আয়োজনে এ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে| এ সময় আর্জেন্টিনার পতাকা, ব্যানার ও বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের প্রধান প্রধান সড়ক| ফুটবলপ্রেমী তরুণদের অংশগ্রহণে র‌্যালিটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে|

আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের মো. তানভীর হোসেন শাকিলের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ, দিনাজপুর জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মো. জিয়ারুর রহমান জনি, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাজু ইসলাম এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সুজন আলী|

এছাড়াও আয়োজক কমিটির সদস্য আহমেদ নাহিদ রায়হান, নুর, আকাশ, শাহরিয়ারসহ আর্জেন্টিনার অসংখ্য সমর্থক র‌্যালিতে অংশগ্রহণ করেন|

র‌্যালি শেষে আর্জেন্টিনা সমর্থকেরা বলেন, ফুটবল বিশ্বে আর্জেন্টিনা একটি ঐতিহ্যবাহী দল| দলটির প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ইতিবাচক মনোভাব গড়ে তুলতেই এ আয়োজন করা হয়েছে|
র‌্যালিকে ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয়|

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বীরগঞ্জে আর্জেন্টিনা ভক্তদের উচ্ছ্বাস, প্রধান সড়কে র‌্যালি

আপডেট সময় : ০২:৫৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬