ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

বেসরকারি ক্লিনিকে লেবার রুম বাধ্যতামূলক, না মানলে লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী

বাংলার জনতা, নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নরমাল ডেলিভারির জন্য বাধ্যতামূলকভাবে লেবার রুম চালুর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

সোমবার (৬ জুলাই)  রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

মন্ত্রী বলেন, আগামী শনিবারের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, শুধু লেবার রুম স্থাপনই নয়, নরমাল ডেলিভারি নিশ্চিত করতে প্রতিটি বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে মিডওয়াইফ নিয়োগও বাধ্যতামূলক করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে এসব শর্ত পূরণ না করলে সংশ্লিষ্ট হাসপাতাল বা ক্লিনিক বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে মানসম্মত লেবার রুম ও দক্ষ জনবল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি মেনে নেওয়া হবে না।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, গত দুই মাস ধরে উপজেলা পর্যায়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যক্রম চলমান রয়েছে। পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি মশার লার্ভা ধ্বংসে আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ট্যাবলেট সরবরাহ করা হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে পর্যাপ্ত শয্যা ও মোবাইল চিকিৎসাসেবার ব্যবস্থা রাখা হয়েছে। কিছুদিন স্যালাইনের সংকট থাকলেও বর্তমানে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হয়েছে।

ডেঙ্গু রোগীদের চিকিৎসা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জ্বর কমে গেলেও চিকিৎসকের সন্তুষ্টি ছাড়া কোনো রোগীকে হাসপাতাল থেকে ছাড় দেওয়া হবে না। বিশেষ করে প্লাজমা লিকেজের ঝুঁকি রয়েছে কি না, সে বিষয়ে চিকিৎসকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বেসরকারি ক্লিনিকে লেবার রুম বাধ্যতামূলক, না মানলে লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০১:২৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬