ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙামাটিতে গৃহবধূকে হত্যা, ঘর থেকে সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত, বন্যা ও নদীভাঙনের শঙ্কা

ব্রাজিল থেকে মুম্বাইতে উড়ে এলেন শাহরুখপুত্রের প্রেমিকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪ ২৬৬ বার পড়া হয়েছে

বেশ কয়েক দিন হলো গুঞ্জন চলছে ব্রাজিলের সুন্দরী মডেল লারিসা বনেসি ও শাহরুখপুত্র আরিয়ান খানকে নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম- সবখানেই চর্চা চলছে এই দুজনকে নিয়ে। এই ডামাডোলের মধ্যেই মুম্বাইয়ে দেখা মিলল এই ব্রাজিলিয়ান সুন্দরীর। তবে কি প্রেমিক এবং শ্বশুরবাড়ির বাকি সকলের সঙ্গে দেখা করতেই এখানে এসেছেন তিনি―এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মধ্যে। হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, আরিয়ান খানের চর্চিত প্রেমিকা লারিসা বনেসিকে মুম্বাইয়ে দেখা গেছে। তাঁকে এদিন মুম্বাইয়ের বস্তিয়ায় দেখা গেছে। তিনি তাঁর দেহরক্ষীদের সঙ্গে মুম্বাইয়ের রাজপথ দিয়ে হেঁটে এসে একটি রেস্তোরাঁয় প্রবেশ করেন। তাঁর পরনে ছিল সাদা টপ এবং গ্রে রঙের মিনি স্কার্ট। বুটজুতা পরেছিলেন পায়ে। আসলে সম্প্রতি নেটিজেনরা লক্ষ করেছেন, ব্রাজিলিয়ান অভিনেত্রী এবং তাঁর পরিবারের সকলকে ইনস্টাগ্রামে ফলো করছেন আরিয়ান খান। শুধু তা-ই নয়, এই ব্রাজিলিয়ান সুন্দরীও গোটা খান পরিবারকে ফলো করেন। অভিনেত্রীর মাকে আবার শাহরুখপুত্র তাঁর জন্মদিনে উপহারও পাঠিয়েছেন। আর এসব দেখেই দুয়ে দুয়ে চার করেছেন নেট দুনিয়ার গোয়েন্দারা। বলে রাখা ভালো, লারিসা পেশায় একজন অভিনেত্রী। তাঁকে গুরু রন্ধাওয়ার ‘সুরমা সুরমা’ মিউজিক ভিডিও, স্টেবিন বেনের মিউজিক ভিডিও, এমনকি বিশাল মিশ্রের সঙ্গে একটি অ্যালবামেও দেখা গেছে। অক্ষয় কুমার ও জন আব্রাহমের সঙ্গে ব্লকবাস্টার গান ‘সুভা হোনে না দে’ দিয়ে বলিউডে কাজ শুরু করেছিলেন। টাইগার শ্রফ, সুরাজ পাঞ্চোলির সঙ্গেও কাজ করেছেন। সইফ আলী খানের ‘গো গোয়া গন’-এ পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে হিন্দি সিনেমায় লারিসার অভিষেক হয়।-এফএনএস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাজিল থেকে মুম্বাইতে উড়ে এলেন শাহরুখপুত্রের প্রেমিকা

আপডেট সময় : ০৭:২৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪