ঢাকা ০২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

মধুমিতার নতুন প্রেম নিয়ে যা বললেন প্রাক্তন স্বামী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ৪২০ বার পড়া হয়েছে

এফএনএস : পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। তবে বাংলাদেশেও তিনি বেশ পরিচিত। বিনোদন মাধ্যমে কাজ শুরুর পরই ২০১৫ সালে ভালোবেসে ঘর বাঁধেন অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে। তবে সেই সংসার টেকেনি। বিচ্ছেদ চলে আসে দাম্পত্য জীবনে। ২০১৯ সালে বিচ্ছেদের পথে হাঁটেন মধুমিতা-সৌরভ। প্রথম সংসার ভাঙার পর অনেকের সঙ্গে মধুমিতার নাম জড়ালেও বরাবরই সেসবই মিথ্যা বলে দাবি করেন অভিনেত্রী। নতুন খবর হলো নতুন প্রেমে জড়িয়েছেন এই অভিনেত্রী। কয়েকদিন আগে, পূজার ছুটির সময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমিকের ছবি প্রকাশ করে নতুন প্রেমের সম্পর্কে জড়ানোর ঘোষণা দেন মধুমিতা। স্বীকার করেন গণমাধ্যমের কাছেও। ভারতীয় একটি গণমাধ্যমে অভিনেত্রী বলেন, হ্যাঁ, প্রেম করছি। তবে খুব সময় ধরেই আমাদের সম্পর্কটা শুরু হয়েছে। বিয়ে প্রসঙ্গে মধুমিতা বলেন, সবে প্রেমের শুরুটা হয়েছে। বিয়ে নিয়ে এখনও কিছু ভাবিনি। অন্যদিকে টালিপাড়ায় যখন মধুমিতার নতুন প্রেম নিয়ে চর্চা তুঙ্গে। সেসময় বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যম টিভি নাইনকে অভিনেত্রীর প্রাক্তন স্বামী সৌরভ বলেন, ‘আমি আসলে এ নিয়ে কোনোরকম মন্তব্যই করতে চাই না। জানা গেছে, মধুমিতার নতুন প্রেমিকের নাম দেবমাল্য চক্রবর্তী। তবে তিনি অভিনয় জগতের কেউ নন বলে জানিয়েছেন অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মধুমিতার নতুন প্রেম নিয়ে যা বললেন প্রাক্তন স্বামী

আপডেট সময় : ০৫:৫২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪