ঢাকা ১০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

মোকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রফিকুল ইসলাম নয়ন

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ১১৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি ও ঈশ্বরদী পৌরসভার সাবেক সফল মেয়র মোকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাবনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম নয়ন।

শোকবার্তায় তিনি বলেন, “মোকলেছুর রহমান বাবলু ভাই আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর ইন্তেকালের সংবাদে আমি গভীরভাবে শোকাহত, ব্যথিত ও শোকাভিভূত।

তিনি আরও বলেন, বাবলু রহমানের প্রয়াণে ঈশ্বরদীর রাজনৈতিক অঙ্গন একজন পরীক্ষিত, আপসহীন, ত্যাগী, প্রজ্ঞাবান ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ নেতাকে হারালো। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, আদর্শ, সাহসিকতা এবং জনগণের প্রতি অবিচল দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। দলের দুর্দিনে তাঁর দৃঢ় নেতৃত্ব, আত্মত্যাগ এবং কর্মীদের প্রতি অকৃত্রিম স্নেহ ও প্রেরণা বিএনপির নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

শোকবার্তায় মো. রফিকুল ইসলাম নয়ন মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, যেন তিনি তাঁর সকল গুনাহ ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তাঁর কবরকে জান্নাতের সুশীতল বাগিচাগুলোর একটি হিসেবে কবুল করেন।

এছাড়া তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, সহযোদ্ধা, রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর কাছে তাঁদের ধৈর্য ও শক্তি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মোকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রফিকুল ইসলাম নয়ন

আপডেট সময় : ০১:১০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬