ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণা জেলা পুলিশের তৎপরতায় মানবকণ্ঠের জেলা প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার মদনে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার গাইবান্ধায় মাদ্রাসার প্রধান শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, আপত্তিকর অবস্থায় আটকের দাবি; এলাকায় চাঞ্চল্য আদালতের নির্দেশ উপেক্ষা করে যশোরে মুক্তিযোদ্ধার জমি দখল ​কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে ডিসি, দিলেন একগুচ্ছ নির্দেশনা নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, আধুনিক কৃষির প্রসারে নতুন দিগন্ত

যেভাবে কাস্টিং কাউচ থেকে নিজেকে রক্ষা করেছিলেন এশা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩ ১৮০ বার পড়া হয়েছে

এফএনএস
সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম নেতিবাচক দিক কাস্টিং কাউচ। কাজের বিনিময়ে অভিনেতা-অভিনেত্রীর কাছ থেকে ‘বিশেষ’ সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে প্রায়ই। বিশেষ করে এই কাস্টিং কাউচের শিকার হন অভিনেত্রীরা। কয়েক বছর আগে বিষয়টি নিয়ে বলিউডে তুমুল আলোচনা-সমালোচনা হয়েছিল। এবার কাস্টিং কাউচ নিয়ে নিজের অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী এশা গুপ্তা। তিনি জানান, দুইবার এরকম ঘটনার মুখোমুখি হয়েছিলেন তিনি। এশার দেওয়া তথ্য অনুসারে, এক প্রযোজক তার কাছ থেকে যৌন সুবিধা নিতে চেয়েছিলেন। তবে তিনি তা প্রত্যাখ্যান করে দেন। এরপর সেই প্রযোজক নির্মাতাকে কড়াভাবে বলে দেন, যাতে এশাকে ওই ছবিতে দেখা না যায়। যদিও এশা সেই সিনেমা ও প্রযোজকের নাম প্রকাশ করেননি। এশা বলেন, ‘আমি শুনেছি, তারা আমাকে নিয়ে বলতো যে, যদি আমি কিছু না-ই করি, তাহলে আমাকে সিনেমায় নিয়ে তাদের লাভ কী!’ অন্য আরেকটি ঘটনা প্রসঙ্গে এশা জানান, দুজন ব্যক্তি তাকে কাস্টিং কাউচের ফাঁদে ফেলার জন্য ষড়যন্ত্র করছিল। তবে নিজের বুদ্ধিমত্তায় সেটা ধরতে পারেন অভিনেত্রী। তবে ওই ছবিটি তিনি করেছিলেন। কারণ তারা বেশিদূর এগোয়নি। এশার ভাষ্য, ‘সে ভেবেছিল যে, আউটডোর শুটিংয়ের সময় আমি তার ফাঁদে পা দেবো। আমিও চালাক ছিলাম; বলেছিলাম, আমি একা ঘুমাবো না। এজন্য আমি আমার মেকআপ আর্টিস্টকে রুমে ডেকে এনেছিলাম ঘুমানোর জন্য।’ কাস্টিং কাউচ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এশা গুপ্তা বলেছেন, ‘তারা মনে করে, আমরা যদি কাজ চাই, তাহলে আমাদের দিয়ে যে কোনো কিছু করিয়ে নিতে পারবে।’ প্রসঙ্গত, এশা গুপ্তাকে সর্বশেষ দেখা গেছে ২০১৯ সালে, ‘ওয়ান ডে: জাস্টিস ডেলিভারড’ সিনেমায়। তার অভিনীত ‘ফাইল নম্বর ৩২৩’ ও ‘দেশি ম্যাজিক’ ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যেভাবে কাস্টিং কাউচ থেকে নিজেকে রক্ষা করেছিলেন এশা

আপডেট সময় : ১০:২৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩