ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

রাজ আমাকে রানির মতোই রেখেছে : পরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩ ২৮৯ বার পড়া হয়েছে

এফএনএস
এই তো সেদিন সংসার নিয়ে টানাটানি, এখন সব ঠিকঠাক। সেটা কতটা? সেটা জানাতে, ভরা মজলিসে পরীকে চুমু খেয়েছেন রাজ। গতকাল রোববার ছিলো এই জুটির প্রথম বিয়ে বার্ষিকীও, পারিবারিকভাবে গেল বছরের এই দিনে বিয়ে আনুষ্ঠানিকতা সেরেছিলেন এই তারকা দম্পতি। এই বিশেষ দিনে একসঙ্গে সিনেমা দেখবেন রাজ-পরী। সেটা পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। রাজ প্রসঙ্গে পরী জানান, ‘আমাদের জীবনের সব থেকে সুন্দর দিনের একটি হল এই দিন। আমার জীবনের রাজ হলো রাজা। আমাকে সে রানির মতোই রেখেছে। রাজের মধ্যে বাচ্চাদের মতো কিছু বিষয় আছে। ভুল করলে বাচ্চাদের মতো এসে এমনভাবে সরি বলে যা খুবই সুন্দর।’ শরিফুল রাজ পরী সম্পর্কে বলছেন, ‘পরী অনেক ভালো মনের মানুষ। তাকে অনেক ভালোবাসি। তার মতো করে কেউ আমাকে এত ভালোবাসতে পারবে না। তার ভেতরে একজন মমতাময়ীর বাস। পরী কিন্তু অনেক দুষ্টু, আবার অনেক ভালোও। একটু মাথা গরম আছে। কিন্তু মনের দিক দিয়ে অনেক ভালো মনের মানুষ সে। আমার সবটুকু ভালোবাসা তার জন্য।’ গেল বছর ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরী ও শরিফুল রাজ। গোপনে বিয়ের পর গত বছরের জানুয়ারিতে বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন পরী। গেল ১০ আগস্ট রাজ-পরীর কোলজুড়ে আসে এক সন্তান, নাম শাহেম মুহাম্মদ রাজ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজ আমাকে রানির মতোই রেখেছে : পরী

আপডেট সময় : ১০:৩৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩