ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণা জেলা পুলিশের তৎপরতায় মানবকণ্ঠের জেলা প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার মদনে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার গাইবান্ধায় মাদ্রাসার প্রধান শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, আপত্তিকর অবস্থায় আটকের দাবি; এলাকায় চাঞ্চল্য আদালতের নির্দেশ উপেক্ষা করে যশোরে মুক্তিযোদ্ধার জমি দখল ​কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে ডিসি, দিলেন একগুচ্ছ নির্দেশনা নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, আধুনিক কৃষির প্রসারে নতুন দিগন্ত

রাজধানীতে হিজড়া সেজে চাঁদাবাজিকালে গ্রেপ্তার ৮

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩ ৪১৮ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুরে হিজড়া সেজে চাঁদাবাজি করার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার মিরপুর থানার ওসি মোহাম্মদ মহাসীন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুপুরে টেকনিক্যাল মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা সবাই পুরুষ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. হোসেন ওরফে শিলা হিজড়া (২৭), মো. হৃদয় ওরফে পিয়া হিজড়া (১৮), আমিনুল ইসলাম ওরফে ঐশী হিজড়া (২১), মো. সাইফুল ইসলাম ওরফে জয়া হিজড়া (২৭), মো. ইয়াহিয়া ওরফে মৌরি হিজড়া (৩০), মো. নয়ন ওরফে নিশি হিজড়া (২০), মো. বেলাল ওরফে কেয়া হিজড়া (২৮) ও মো. মিজানুর রহমান ওরফে চায়না হিজড়া (২০)। মোহাম্মদ মহাসীন বলেন, তারা দীর্ঘদিন ধরে হিজড়া সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছিলেন। এদের মধ্যে কয়েকজন বিবাহিত। পরিবার-সন্তানও আছে। পাপ্পু হিজড়া তাদের গুরুমাতা হিসেবে আছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, এ পাপ্পু দেশের বিভিন্ন স্থান থেকে তাদের ঢাকায় আনেন এবং হিজড়া সাজিয়ে চাঁদাবাজি করান। বিনিময়ে তাকে জনপ্রতি প্রতিদিন ৬০০ টাকা করে দিত। শনিবার টেকনিক্যাল মোড়ে তাওহিদ আলী নামে এক মোটরসাইকেল আরোহীর পথ গতিরোধ করে টাকা দাবি করেন তারা। এ সময় তিনি দিতে অস্বীকৃতি জানালে তারা ধস্তাধস্তি করে তার কাছ থেকে ২০০ টাকা কেড়ে নেন। পরে তিনি ৯৯৯-এ ফোন করলে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের নামে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজধানীতে হিজড়া সেজে চাঁদাবাজিকালে গ্রেপ্তার ৮

আপডেট সময় : ০৩:০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩