ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

রাজশাহীতে দুই শিশুকে ‘ড্যামফিক্স’ পান করালেন মা

রাজশাহী প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫১:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ৪০৪ বার পড়া হয়েছে

রাজশাহীতে দুই শিশুকে ‘ড্যামফিক্স’ নামের একটি রাসায়নিক পান করানোর অভিযোগ পাওয়া গেছে। ঘরের টাইলস পরিষ্কারের কাজে ব্যবহৃত অত্যন্ত ক্ষতিকর এই রাসায়নিক পানের কারণে দুই শিশু গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছে। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন আছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।

শিশু দুইটি সম্পর্কে বোন। একজনের বয়স চার বছর, অন্যজনের বয়স তিন। শিশু দুটির বাবা পেশায় গাড়িচালক। বাড়ি রাজশাহী নগরের রাজপাড়া থানা এলাকায়। বৃহস্পতিবার দুপুরে ‘মানসিক ভারসাম্যহীন’ মা শিশু দুটিকে ড্যামফিক্স পান করিয়েছেন বলে স্বজনেরা পুলিশ ও চিকিৎসককে জানিয়েছেন। এ ব্যাপারে থানায় কোন অভিযোগ হয়নি।

রামেক হাসপাতালের মুখপাত্র জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস উত্তরভূমিকে জানান, বেলা সাড়ে ৩টার দিকে শিশু দুইটিকে হাসপাতালে আনেন স্বজনেরা। স্বজনেরা জরুরি বিভাগে জানান, শিশু দুটির মা তাদেরকে ড্যামফিক্স নামের একটি রাসায়নিক খাইয়ে দিয়েছেন।

তিনি আরো জানান, ছোট বাচ্চাদের পাকস্থলি ওয়াশ করা খুবই ঝুঁকিপূর্ণ। তাই সেটা না করে অন্য উপায়ে চিকিৎসা চলছে। তাদের পর্যবেক্ষণেই রাখা হয়েছে। ভর্তির পর দুজনকে একই ওয়ার্ডে রাখা হয়েছিল। সন্ধ্যার পর ছোট বাচ্চাটির শারীরীক অবস্থার অবনতি হয়েছে। তাই তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। শিশু দুটির ব্যাপারে চিকিৎসকেরা খুবই সতর্ক আছেন।

নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম উত্তরভূমিকে বলেন, ‘শিশু দুটির মা সুস্থ নন বলে শুনছি। তিনি মানসিক ভারসাম্যহীন বলে স্বজনেরা জানিয়েছেন। এ নিয়ে কেউ কোন অভিযোগ করেনি। মানসিক ভারসাম্যহীন হলে অভিযোগ করলেও কোন লাভ হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে দুই শিশুকে ‘ড্যামফিক্স’ পান করালেন মা

আপডেট সময় : ১২:৫১:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪