ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

রুপপুর গ্রীনসিটির ভবন থেকে লাফিয়ে রুশ নাগরিকের মৃত্যু

তুহিন হোসেন
  • আপডেট সময় : ০৩:০০:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ ২৬১ বার পড়া হয়েছে

ঈশ্বরদীস্থ রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক গ্রীনসিটি ভবনের চারতলা থেকে লাফিয়ে পড়ে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) ভোর ৪টায় গ্রীনসিটির ৯নাম্বার ভবনের ৪২ নাম্বার ফ্ল্যাটের জানালা দিয়ে লাফিয়ে পড়ে মৃত্যুর এ ঘটনা ঘটে। নিহত রাশিয়ান নাগরিক পশিতারুক কিশনিয়া (৪০) রুপপুর বিদ্যুৎ প্রকল্পের এসএমইউ-১ কোম্পানিতে কর্মরত ছিলেন।

প্রতক্ষ্যদর্শী এবং দ্বায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী সূত্রে জানা যায়, ভোর ৪ টার দিকে গ্রীনসিটির ৯ নাম্বার ভবনের ৪২ নাম্বার ফ্ল্যাটের জানালা দিয়ে মাটিতে কিছু পড়ার জোড়ালো শব্দ পাওয়া যায়। শব্দ পেয়ে ছুটে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় ঐ রুশ নাগরিক ভবনের নিচে পড়ে রয়েছে। এসময় গ্রীণ সিটির দায়িত্বরত চিকিৎসককে খবর দিলে তিনি এসে প্রাথমিক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

রুশ নাগরিক মৃত্যুর ঘটনা জানতে পেরে সকালে ঘটনাস্থল (গ্রীণসিটি এলাকা) পরিদর্শন করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহিদ এবং রুপপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কুমার জানান, স্বামীর সাথে কলহের জের ধরেই আত্মহত্যার এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে গ্রীনসিটির সিকিউরিটি সদস্যরা নিয়ে গেছেন। নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রুপপুর গ্রীনসিটির ভবন থেকে লাফিয়ে রুশ নাগরিকের মৃত্যু

আপডেট সময় : ০৩:০০:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫