র্যাবের হাতে ফেন্সিডিলসহ স্কুল শিক্ষক আটক
- আপডেট সময় : ০৪:১৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ১৮৪ বার পড়া হয়েছে
নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা এলাকার স্কুল শিক্ষক জাহিদুল ইসলামসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর একটি চৌকস অভিযান টিম।
এসময় তাদের কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল, নগদ ১ লক্ষ ৯৪ হাজার ৭ শত টাকা ও একটি সুজুকি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩১-জানুয়ারী) বিকেলে খুটামারা এলাকার কিশামাত বটতলী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলামের বাসা থেকে তাদের আটক করা হয়েছে। আটকৃতরা হলেন জলঢাকা উপজেলা খুটামারা ইউনিয়নের নুরুল হকের ছেলে জাহিদুল ইসলাম (মাস্টার), রংপুরের জলচত্তর এলাকার সুবাস চন্দ্র রায়ের ছেলে সঞ্জয় কুমার বর্মন এবং লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার শিংগীমারী এলাকার আব্দুল হামিদের ছেলে লিটন মিয়া।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জলঢাকা থানার ডিউটিরত কর্মকর্তা এসআই আবু বক্কর সিদ্দিক। এসময় তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি প্রক্রিয়াধীন।













