ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

শখ মেটাতে গিয়ে প্রাণ গেল মডেলের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩ ২৭৪ বার পড়া হয়েছে

এফএনএস
মাত্র ২৩ বছর বয়সেই মৃত্যু হল ২০২২ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতার ফাইনালিস্ট তথা অস্ট্রেলিয়ান মডেল সিয়েনা ওয়ারের। জানা গেছে, ঘোড়ায় চড়তে ভালোবাসতেন সিয়েনা। যার জেরেই ২ এপ্রিল শখের বসে ঘোড়ায় চড়েছিলেন তিনি।কিন্তু তখনই ঘটে অঘটন। ঘোড়া উলটে পড়ে যায়। চাপা পড়েন সিয়েনা। চোট পান। সঙ্গে সঙ্গেই কোমায় চলে যান তিনি। এরপরে লাইফ সাপোর্ট ব্যবস্থা দিয়ে রাখা হয় তাঁকে। কিন্তু চিকিৎসকরা আশার আলো দেখতে পাচ্ছিলেন না। তাইতো শেষমেশ তার পরিবারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় লাইফ সাপোর্ট খুলে নেওয়ার। ২০২২ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অস্ট্রেলিয়ার মডেল সিয়েনা। শেষ পর্ব পর্যন্ত পৌঁছান তিনি। শেষ ২২ জন ফাইনালিস্টের মধ্যে স্থান করে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই মডেল-কন্যা। যদিও তার আগে থেকেই মডেল হিসাবে রীতিমতো জনপ্রিয় ছিলেন তিনি। তবে মিস ইউনিভার্স প্রতিযোগিতা তাকে পৌঁছে দিয়েছিল পৃথিবীর কাছে। জানিয়েছিলেন, ক্যারিয়ারের জন্য ইংল্যান্ডে চলে যেতে চান তিনি। সেখানেই মডেল এবং অভিনেত্রী হিসাবে কাজ শুরু করতে চান তিনি। শুধু তাই নয়, তার পরিবারের অনেকেই সেখানে থাকেন। এরপর থেকে তাদের সঙ্গেই থাকতে চান বলে জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হল না। খুব প্রিয় শখের কারণেই প্রাণ গেল সিয়েনার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শখ মেটাতে গিয়ে প্রাণ গেল মডেলের

আপডেট সময় : ০১:৩০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩