ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা গণপূর্ত বিভাগের ২৬ জন কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর তহবিল হতে উৎসাহব্যঞ্জক আর্থিক অনুদানের চেক হস্তান্তর ডুমুরিয়া উপজেলা এস ডিজি পরিকল্পনা কর্মশালা দূর্ঘটনা রোধে ভাঙা ব্রিজে লাল নিশানা দিলেন——যুবদল রাঙামাটিতে গৃহবধূকে হত্যা, ঘর থেকে সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

শাকিব-বুবলী দ্বন্দ্বে খোশ মেজাজে অপু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ১৭৭ বার পড়া হয়েছে

এফএনএস

শাকিব খান-বুবলী দ্বন্দ্ব এখন চরমে। একে-অপরকে নিয়ে কাদা ছোড়াছুড়ি ক্রমেই মাথাচাড়া দিয়ে উঠছে। শাকিব-বুবলীর এমন অস্থির পরিবেশে বেশ খোশ মেজাজে আছেন ঢালিউড কুইনখ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিচ্ছেদের পর পর শাকিব খানকে নিয়ে অনেক ধরনের কথাই বলতে শোনা গেছে অপু বিশ্বাসকে। তবে এখন পরিস্থিতি বদলেছে। বদলেছেন অপু ও শাকিবও। তাই তো শাকিবের প্রশংসায় পঞ্চমুখ থাকেন অপু। ক্যামেরার সামনে সুযোগ পেলেই নিজের চেয়ে বেশি বলেন শাকিবকে নিয়ে। তারই ধারাবাহিকতায় এবার জানালেন পুত্র জয়কে নিয়ে তার চেয়ে বেশি চিন্তা শাকিবের। এ প্রসঙ্গে সম্প্রতি অপু বলেন, সত্যি কথা বলতে আমার এখন কোনো টেনশন নেই। কারণ হচ্ছে জয় এখন তার বাবার পরিবারে বেশি থাকে। আরও মজার বিষয় হচ্ছে, জয়কে নিয়ে আমি যতটা টেনশন করি, তার থেকে বেশি টেনশন করে তার বাবা। এটা আমার জন্য আশীর্বাদ। তিনি আরও বলেন, তবে আগে আমার টেনশন হতো, যখন ওর বাবা ছেলের কোনো খোঁজখবর নিত না। ওর পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। আমার এখন কোনো টেনশন নেই। আমি এখন দেশের বাইরে গেলে কোনো ধরনের টেনশন ছাড়াই যেতে পারি। বর্তমানে আমি এখন শুধু মা নই, বরং আমি একটি পরিবার। সেই দায়িত্ব আমার কাঁধে চলে এসেছে। শাকিব-অপুর বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আসে ২০১৭ সালের ১০ই এপ্রিল। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকার পর এদিন জয়কে সামনে আনেন অপু। একটি টিভি চ্যানেলে পুত্রকে নিয়ে হাজির হয়ে অপু জানান তার সন্তানের পিতা শাকিব। শাকিব-অপু বিয়ে করেছিলেন ২০০৮ সালে। ২০১৬ সালের ২৭শে সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করে জয়। এদিকে সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটছে অপুর। মুক্তির অপেক্ষায় আছে তার একাধিক চলচ্চিত্র। আসছে ঈদে মুক্তির তালিকায় রয়েছে তার ‘লালশাড়ি’ সিনেমা। সরকারি অনুদানের এই সিনেমাটি প্রযোজনা করেছেন অপু। সিনেমার নায়িকাও তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। গত রোজার ঈদে অপু বিশ্বাস অভিনীত ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমাটি ফ্লপের তালিকায় জায়গা করে নেয়। এতে তার নায়ক জয় চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শাকিব-বুবলী দ্বন্দ্বে খোশ মেজাজে অপু

আপডেট সময় : ১০:১৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩