ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

শার্শায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রিমু সন্ত্রাসী হামলার শিকার!!

ষ্টাফ রিপোর্টার :—-
  • আপডেট সময় : ০৩:০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে

সংবাদ প্রকাশের জেরে যশোরের শার্শায় সাংবাদিক আতিকুজ্জামানের উপর হামলা চালিয়ে আহত করেছে আরিকুল ইসলাম নামে এক মাদক ও অস্ত্র ব্যবসায়ী। বৃহস্পতিবার (২৫জুন) দুপুর১. ৩০ দিকে শার্শা রেজিস্ট্রি অফিসের সামনে এই হামলা চালায় সন্ত্রাসী আরিকুল।

আহত সাংবাদিক আতিকুজ্জামানকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আতিকুজ্জামান বাদি হয়ে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত আতিকুজ্জামান দৈনিক যশোর বার্তা ও দৈনিক বাংলাদেশ রয়টার্সের পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি।

হামলার শিকার সাংবাদিক আতিকুজ্জামান জানান, দুপুর ১.৩০ টার দিকে শার্শা রেজিস্ট্রি অফিসের সামনের অবস্থান করছিলেন তিনি। এমন সময় হঠাৎ করে মাদক ও অস্ত্র ব্যবসায়ী আরিকুল ইসলাম পুর্ব শত্রুতার জেরে তাকে গালিগালাজ করতে থাকে। এসময় তাকে গালিগালাজ করতে নিষেধ করলে সে তার উপর চড়াও হয়ে মারধর করে আহত করে। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারী আরিকুল।

হামলাকারী আরিকুল শার্শার চটকাপোতা গ্রামের বাসিন্দা। আরিকুল ইসলাম পুলিশের তালিকাভুক্ত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। মাদক ও অস্ত্রসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিগত ক্ষমতাসীন দলের সময় ছাত্রসংগঠন ছাত্রলীগের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্রের ব্যবসা করে আসছিলো এখনও চলছে বহাল তবিয়তে । তাকে একাধিকবার গ্রেপ্তার হওয়া নিয়ে ইতোপূর্বে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। এতে স্থানীয় সাংবাদ কর্মীদের উপর ক্ষিপ্ত ছিলো আরিকুল ইসলাম।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, “ঘটনার বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করা হয়েছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এদিকে সাংবাদিকের উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন শার্শার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। তারা অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবী জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শার্শায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রিমু সন্ত্রাসী হামলার শিকার!!

আপডেট সময় : ০৩:০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬