ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্ঘটনা রোধে ভাঙা ব্রিজে লাল নিশানা দিলেন——যুবদল রাঙামাটিতে গৃহবধূকে হত্যা, ঘর থেকে সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন

শিল্পীদের কামব্যাক বলে কোনো শব্দ নেই: শাবনূর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ২৭০ বার পড়া হয়েছে

গেল বছরের শেষের দিকে পর্দায় ফেরার ঘোষণা দিয়েছিলেন বাংলা চলচ্চিত্রে নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। ‘রঙ্গনা’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই খবরও দিয়েছিলেন অভিনেত্রী। গত শনিবার ছিল সিনেমাটির মহরত অনুষ্ঠান। এই সিনেমা দিয়েই আট বছর পর ক্যামেরার সামনে দাঁড়াবেন শাবনূর। মহরত অনুষ্ঠানে শাবনূর বলেন, ‘এ সিনেমার জন্য আমার দেশে আসা। অস্ট্রেলিয়া থাকাকালীন এ সিনেমার সঙ্গে যুক্ত হয়েছি। সিনেমার গল্প এবং গানগুলো আমাকে এতটা মুগ্ধ করেছে যে মন চায় এখনই সিনেমার কাজ শুরু করি। এখন সিনেমাটির কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছি। দর্শক যেভাবে চায় সেভাবেই আমি পর্দায় ফিরতে চাই। এজন্য একটু সময় নিচ্ছি।’ দীর্ঘ বিরতির পর কাজে ফিরছেন তিনি। পর্দায় ফেরা প্রসঙ্গে শাবনূর বলেন, ‘আমি আসলে এই কামব্যাক শব্দ পছন্দ করি না। শিল্পীদের কামব্যাক বলে কোনো শব্দ নেই। এটা আমি আগেও বলেছি। আমরা যেকোনো সময়ে যেকোনো কাজ করতে পারি। নির্মাতারা যেকোনো সময়ে যেকোনো মুহূর্তে চরিত্র সাজিয়ে দিলে আমরা অভিনয় করতে পারব। আমরা তো ইন্ডাস্ট্রির সঙ্গেই তো আছি। পালিয়ে যাইনি কিন্তু। ভালো গল্প বা পছন্দের চরিত্র যদি পাই, তাহলে অবশ্যই কাজ করব। বলতে পারেন পছন্দের কাজের অপেক্ষায় আমরা।’ ‘রঙ্গনা’ সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা আরাফাত হোসাইন। নতুন পরিচালকের সঙ্গে কাজ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি বরাবরই নতুন পরিচালকের সঙ্গে কাজ করতে পছন্দ করি। আমার সঙ্গে আগেও অনেক পরিচালক কাজ করেছে যারা নতুন ছিল। নতুনদের সহযোগিতা করা উচিত। আমি নতুনদেরই পছন্দ করি।’ সিনেমার পরিচালক আরাফাত বলেন, ‘রঙ্গনা সিনেমাটি আমার সন্তানের মতো। সিনেমাটি দেশ, দশ এবং মানুষের হৃদয়ের রক্তক্ষরণের কথা বলবে। এ সিনেমা আপনাদের হতাশ করবে না ইনশাআল্লাহ।’ এমএস মুভিজের ব্যানারে রঙ্গনা প্রযোজনা করছেন মৌসুমি আক্তার মিথিলা। ‘রঙ্গনা’ প্রযোজক জানান, বাংলাদেশ ও ভারতে সিনেমার শুটিং হবে। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, বড়দা মিঠু, গোলাম কিবরিয়া তানভীরসহ অনেকে। সিনেমায় শাবনূরের বিপরীতে কাকে দেখা যাবে তা চমক হিসেবে রাখা হয়েছে।-এফএনএস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিল্পীদের কামব্যাক বলে কোনো শব্দ নেই: শাবনূর

আপডেট সময় : ০৬:৩৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪