সরকারি শিক্ষক হলেন এনসিপি’র নেতা
- আপডেট সময় : ১০:২২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ১৭৭ বার পড়া হয়েছে
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩১ সদস্যের সমন্বয় কমিটিতে একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হান্নান আকন্দকে যুগ্ম সমন্বয়করী করে কমিটি ঘোষণা।
উপজেলা এনসিপির কমিটি ঘোষণা করা হয় গত (১২ জুলাই) রোজ শনিবার। এতে স্বাক্ষর করেন এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। প্রকাশিত কমিটিতে উপজেলার ৬নং সুয়াইর ইউনিয়নের ছয়াশি আহম্মেদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান আকন্দকে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে, যা নিয়ে সামাজিকাভাবে প্রশ্ন তুলেছেন অনেকেই।
সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা-১৯৭৯ এর বিধি-২৫(১) বলা হয়েছে,কোনও সরকারি কর্মকর্তা-কর্মচারী কোন রাজনৈতিক দল বা তার অংগ সংগঠনের সদস্য হতে পারবেনা,রাজনৈতিক ভাবে কোন কর্মকান্ডে অংশ গ্রহন বা সহযোগীতা করতে পারবে না। বিধি-২৫(৩) বলা হয়েছে কোন সরকারি কর্মচারী আইন পরিষদ নির্বাচনে কোন প্রকার প্রচারনায় অংশ নিতে পারিবেন না। এর পরেও সরকারি নীতিমালার তোয়াক্কা না করে এনসিপির উপজেলা কমিটিতে প্রধান শিক্ষক আব্দুল হান্নান আকন্দ।
এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আব্দুল হান্নান আকন্দ বলেন,আব্দুল হান্নান আকন্দ বলেন,এটা তো মুল কমিটিনা,এ কমিটিতে সমম্বয়কারী হিসেবে সরকারি যে কোন কর্মচারী থাকতে পারে। কোন সমস্যা নেই।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মোহনগঞ্জ উপজেলা শাখার প্রধান সমম্বয়কারী রফিকুল ইসলাম শুভ বলেন,সরকারি কোন কর্মচারী কমিটিতে থাকার নিয়ম নেই, আমাদের কমিটিতে আব্দুল হান্নান আকন্দ নামে একজন আছেন তবে তিনি সরকারী চাকরি করেন কিনা তা জানিনা।
এবিষয়ে উনার সাথে কথা বলেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল হোসেন আকন্দ বলেন,সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন কোন শিক্ষক রাজনৈতিক দলের সদস্য পদে থাকার নিময় নেই।










