ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

সাংবাদিক জিএম আমিনুর রহমানের চাচার মৃত্যুতে জিএসএ নেতা আলফাত হোসেনের শোক

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৩০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের বিশিষ্ট পশু চিকিৎসক, গরিব মানুষের আস্থাভাজন ও মানবিক ব্যক্তিত্ব ডাঃ মোঃ আরশাদ আলী গাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদের সদস্য ও সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ আলফাত হোসেন।

শুক্রবার এক শোকবার্তায় তিনি বলেন, “ডাঃ মোঃ আরশাদ আলী গাজীর মৃত্যুতে শুধু তাঁর পরিবার নয়, সমগ্র কৈখালী ইউনিয়ন একজন সেবাপরায়ণ, সৎ ও মানবিক মানুষকে হারালো। দীর্ঘদিন তিনি নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পশু চিকিৎসা সেবা দিয়ে অসংখ্য মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছিলেন। তাঁর অবদান এলাকাবাসী দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

তিনি আরও বলেন, “সাংবাদিক জিএম আমিনুর রহমানসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফিরদাউস দান করেন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার ধৈর্য ও শক্তি দান করেন।”

উল্লেখ্য, মরহুম ডাঃ মোঃ আরশাদ আলী গাজী সাংবাদিক জিএম আমিনুর রহমানের শ্রদ্ধেয় মেজো চাচা ছিলেন। দীর্ঘদিন শ্বাসনালীর ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাংবাদিক জিএম আমিনুর রহমানের চাচার মৃত্যুতে জিএসএ নেতা আলফাত হোসেনের শোক

আপডেট সময় : ০৭:৩০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬