ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

সামান্থা বিয়ে না করেই ২ সন্তানের মা হতে চান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ ২৫৭ বার পড়া হয়েছে

এফএনএস

ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা সামান্থা রুথ প্রভু। এই অভিনেত্রীর সঙ্গে আরেক অভিনেতা নাগ চৈতন্য জুটি বেঁধে কাজ করেছেন। কাজের সুবাদে দুজনের মাঝে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। অবশেষে বিয়ের পিঁড়িতেও বসেছিলেন তারা। কিন্তু তাদের সংসার টিকেনি বেশি দিন। ২০২১ সালে এ জুটির সংসার ভাঙার গুঞ্জন শোনা যায়। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে সেই বছরের ২ অক্টোবর যৌথ এক বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন এই তারকা যুগল। বিয়েবিচ্ছেদের পর সামান্থা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এরই মাঝে মায়োসাইটিস নামে এক জটিল রোগে আক্রান্ত হয়েছেন, এখনো সুস্থ নন। এদিকে গুঞ্জন উঠেছে বিয়ে না করেও মা হওয়ার পরিকল্পনা করেছেন সামান্থা। টলিউড ডটনেট এক প্রতিবেদন জানিয়েছে, সামান্থার বর্তমান বয়স ৩৬ বছর। দ্রুত তার বিয়ে করা প্রয়োজন। কারণ সময় যত যাবে, সামান্থার মা হতে আরো জটিলতা বৃদ্ধি পাবে। এসব কারণে সামান্থার বাবা-মা তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন। কিন্তু সামান্থার বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। বাকি জীবনটা একাই কাটাতে চান। আর এসময়টা অভিনয় এবং সামাজিক কল্যাণমূলক কাজ করে কাটানোর পরিকল্পনা করেছেন। তবে মা হওয়ার ইচ্ছাপূরণ করবেন সন্তান দত্তক নিয়ে। তিনি দুটো সন্তান দত্তক নিতে চান। প্রসঙ্গত, সামান্থা অভিনীত তেলুগু সিনেমা ‘কুশি’ মুক্তি পেয়েছে ১লা সেপ্টেম্বর। বিজয় দেবরাকোন্ডার বিপরীতে এ সিনেমায় ভালোই চমক দেখিয়েছেন এই অভিনেত্রী। এ মুহূর্তে কুশির সাফল্য উদ্যাপন করছেন অভিনেত্রী। সিটাডেলের শুটিং শেষ করে ছয় মাসের বিরতির ঘোষণা দিয়ে জানিয়েছিলেন আগামী ছয় মাস কোনো শুটিং করবেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সামান্থা বিয়ে না করেই ২ সন্তানের মা হতে চান

আপডেট সময় : ০২:৪৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩