ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

হতাশ চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ৩৫২ বার পড়া হয়েছে

শিশুশিল্পী থেকে নায়িকা তকমা জুড়েছেন নামের সঙ্গে। মাঝে কাজের সুযোগ পাওয়া নিয়েও আক্ষেপ প্রকাশ করেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তবে সম্প্রতি একাধিক ওয়েব সিরিজ ও সিনেমার কাজ শেষ করেছেন তিনি। যেগুলো মুক্তির প্রহর গুনছে। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন দীঘি। তবে দেশের চলমান পরিস্থিতি আবারও হতাশ করেছে তাকে। কিছুদিন আগেই দীঘি শেষ করেছেন ‘জংলি’ সিনেমার কাজ। শোনা গিয়েছিল ঈদে মুক্তি পাবে। কিন্তু পরিস্থিতির কারণে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতা এম রাহিম। পরে জানা যায় নতুন করে মুক্তির পরিকল্পনা করছেন তিনি। তবে সেটা ভেস্তে গেছে। আপাতত সিনেমাটি পর্দায় আসার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন নির্মাতা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সিনেমাটি মুক্তির বিষয়ে কোনো চিন্তা-ভাবনা করছেন না রাহিম। শুধু এই সিনেমাটিই নয়, এরইমধ্যে দীঘি শেষ করেছেন ‘৩৬-২৪-৩৬’ শিরোনামের একটি ওয়েব ফিল্মের কাজ। কিন্তু রেজাউর রহমান নির্মিত এই ফিল্মটির মুক্তিতেও অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত জুলাইয়ের শুরু থেকেই চলছিল ছবিটির প্রচারণা। কিন্তু এরইমধ্যে আন্দোলন বেগবান হওয়ায় মুক্তি স্থগিত করেন সংশ্লিষ্টরা। নতুন করে এর মুক্তি নিয়ে এখনো কিছু ভাবেননি তারা। ওটিটি মাধ্যম চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘আমাদের কার্যক্রম পুনরায় শুরু করেছি। ‘৩৬-২৪-৩৬’ ছবিটির মুক্তি নিয়ে নতুন করে এখনো ভাবিনি। কারণ এটা যে ধরনের কনটেন্ট, সেটা প্রচারের পরিবেশ এখন নেই। তাছাড়া মুক্তি দেওয়ার আগে যথাযথ প্রচারণার বিষয়ও আছে। এক মাস পিছিয়ে গেছি, ফলে পরিকল্পনা নতুন করে সাজাতে হবে।’ জানা গেছে, একটি বিয়েবাড়ির গল্পে নির্মিত হয়েছে ‘৩৬-২৪-৩৬’। প্রার্থনা ফারদিন দীঘি ছাড়াও এতে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, সৈয়দ জামান শাওন, কারিনা কায়সার প্রমুখ।-এফএনএস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হতাশ চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি

আপডেট সময় : ০৭:০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪