ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

৫ বছরের চুক্তিতে পিএসজিতে দেম্বেলে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ৪৪৯ বার পড়া হয়েছে

বার্সেলোনা ছেড়ে উসমান দেম্বেলের পিএসজিতে যোগ দেওয়া নিশ্চিত হয়ে গেলেও আটকে ছিল আনুষ্ঠানিক ঘোষণা। অবশেষে সব পক্ষের মধ্যে সম্মতির পর পাঁচ বছরের চুক্তিতে প্যারিসের ক্লাবটিতে নাম লিখিয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড। চলতি মাসের শুরুতে স্বয়ং বার্সেলোনা কোচ শাভি এর্নান্দেস নিশ্চিত করে দেন যে, পিএসজিতে চলে যাচ্ছেন দেম্বেলে। আর স্পেন ও ফরাসি সংবাদমাধ্যমে আগে থেকেই খবর আসছিল, প্যারিসের ক্লাবটির সঙ্গে ব্যক্তিগত চুক্তি সেরে ফেলেছেন এই ২৮ বছর বয়সী ফুটবলার। তবে বার্সেলোনা ও দেম্বেলের এজেন্টের মধ্যে চুক্তির কিছু বিষয় নিষ্পত্তি না হওয়ায় এতদিন আটকে ছিল আনুষ্ঠানিক ঘোষণা। দুই ক্লাবের পক্ষ থেকে শনিবার দেম্বেলের দলবদলের খবরটি জানানো হয়। বার্সেলোনা তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, ট্রান্সফার ফি হিসেবে ৫ কোটি ইউরোর কিছু বেশি গুনেছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। ২০১৭ সালে অনেক সম্ভাবনা নিয়ে বরুশিয়া ডর্টমুন্ড থেকে সাড়ে ১৩ কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনায় নাম লেখান দেম্বেলে। কিন্তু একের পর চোটের আঘাতে প্রথম চার বছরে তাকে বাইরে কাটাতে হয় অনেকটা সময়। মাঠের বাইরের কিছু কর্মকাণ্ডও ছিল বিতর্কিত। কাতালান ক্লাবটির জার্সিতে তাই প্রত্যাশার সঙ্গে প্রতিদানের সম্মিলন হয়নি খুব একটা। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮৫ ম্যাচ খেলে তার নামের পাশে গোল ৬২টি। জিতেছেন তিনটি লা লিগা, দুটি করে কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ। লিওনেল মেসি আগেই চলে গেছেন পিএসজি ছেড়ে। ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের সঙ্গেও ক্লাবের সম্পর্কটা ভালো যাচ্ছে না। আক্রমণভাগের আরেক তারকা নেইমারের দলছুট হওয়ার গুঞ্জনও ইদানীং ডালপালা মেলছে। এমন পরিস্থিতি দেম্বেলের যোগ দেওয়াটা দলটির জন্য কিছুটা স্বস্তিরই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৫ বছরের চুক্তিতে পিএসজিতে দেম্বেলে

আপডেট সময় : ০২:১৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩