ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত, বন্যা ও নদীভাঙনের শঙ্কা চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযানে বিস্ফোরক ও মাদক মামলার দুই আসামী গ্রেফতার জলঢাকা থানার ১২ নম্বর মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেপ্তার; আদালতে সোপর্দ কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক ১৪ মামলার আসামিসহ ৪ ডাকাত গ্রেফতার, অস্ত্র ও মাইক্রোবাস উদ্ধার

৬ষ্ঠ শ্রেণির ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

মোঃ হাবিব ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৯:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৯০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সুইসাইড নোট লিখে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার(২২ফেব্রুয়ারি) উপজেলার মীরডাঙ্গী হাট সংলগ্ন দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ছাত্রীর নাম শাবানা আক্তার (১৪)।

সে মীরডাঙ্গী দিঘিরপাড় গুচ্ছ গ্রামের রফিকুল ইসলামের মেয়ে ও মীরডাঙ্গী বিএমএস বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। ঘটনাস্থল পরিদর্শন ও সুইসাইড নোট পরীক্ষা করে, রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক জানান, ইতিপূর্বে শাবানা একাধিক বার পরীক্ষায় ফেল করার কারণে মানসিক ডিপ্রেশনে ভুগছিল বলে ধারনা করা হচ্ছে। থানা সূত্র আরো জানায়,ঘটনার দিন দুপুরে শাবানার বাবা মা বাড়ির বাইরে মাঠে কাজ করতে যান।

এ সময় সবার অগোচরে তার শোবার ঘরে শরের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় শাবানা। বস্তির জনৈক মহিলা ওই ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় তার চিৎকারে আশ পাশের লোকজন ছুটে আসে। পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে শাবানার ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ সময় পুলিশ মৃতদেহ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে ।

এতে লেখা ছিল ” আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়, এর জন্য আমি নিজেই দায়ি এবং সবাই আমার জন্য দোয়া করবেন।” ওসি আরও জানান তার পরিবারের মতে দীর্ঘদিন যাবত শাবানা মানসিক হতাশায় ভুগছিল। মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এডিএম’র অনুমতি সাপেক্ষে লাশ এদিন রাতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে মর্মে ওসি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৬ষ্ঠ শ্রেণির ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

আপডেট সময় : ১২:৩৯:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫