ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙামাটিতে গৃহবধূকে হত্যা, ঘর থেকে সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত, বন্যা ও নদীভাঙনের শঙ্কা

অনৈতিক প্রস্তাবে ক্ষুব্ধ রূপাঞ্জনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩ ২২৩ বার পড়া হয়েছে

এফএনএস
ফিল্মি দুনিয়ায় কাস্টিং কাউচ বহু চর্চিত বিষয়। মাঝেমধ্যেই কাস্টিং কাউচের খবর ভেসে ওঠে সংবাদমাধ্যমের পাতায়। গুরুত্বপূর্ণ চরিত্র পাইয়ে দেয়ার পরিবর্তে অনৈতিক সুবিধা নিতে চান কেউ কেউ। এবার শিরোনামে ওঠে এলেন কলকাতার অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। অভিনয় নয়, সরাসরি ‘ক্লায়েন্টের সঙ্গে সময় কাটানো’র মতো কুপ্রস্তাব দেয়া হয় তাকে। বিষয়টি নিয়ে বেশ নাখোশ অভিনেত্রী। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ফেসবুকে পুরো কথোপকথনের স্ক্রিনশটই শেয়ার করেছেন রূপাঞ্জনা মিত্র। সঙ্গে সকলের কাছে জানতে চান, আপনারাই বলুন এই ধরনের মানুষের সঙ্গে কী করা উচিত। আমি মনে করি আপনারা সবাই মতামত তৈরি করতে পারেন। বেশ কয়েক বছর ধরে উপেক্ষা করেও এই ধরনের অসুস্থ মানসিকতার লোকেদের মধ্যে কোনো পার্থক্য আসেনি। যারা শুধুই নারীকে পণ্য মনে করে। সমাজও এই ধরনের চাহিদা পূরণ করে। ঠিক কী ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে? রূপাঞ্জনা জানান, ইনস্টাগ্রামে দেওয়া মেইল অ্যাড্রেস থেকে প্রথমে তার কাছে মেইল আসে। ভেবেছেন কাজ সংক্রান্ত কিছু হবে হয়তো, তাই সরাসরি যোগাযোগের জন্য নিজের ফোন নম্বর দেন। এরপরই ওই ব্যক্তি তাকে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করে। আর সেখানেই সোজাসুজি জানতে চাওয়া হয় তার ‘ফি’ কত। এমনকী ওই ব্যক্তি সরাসরি বলেন, তার ক্লায়েন্ট তার সঙ্গে দেখা করতে এবং সময় কাটাতে চায়। রূপাঞ্জনা এরপরও বারবার প্রশ্ন করতে থাকেন, কেন হবে এই সাক্ষাৎ? কোনো কাজের সূত্রে? যার জবাব সরাসরি না এলেও বারবার দেখা করার কথা বলা হতে থাকে। ওই ব্যক্তি আরও জানান তার ক্লায়েন্ট বিনোদন জগতের কেউ নন, বরং এক ব্যবসায়ী। বাঙালি ব্যবসায়ী। রূপাঞ্জনা সেই বাঙালি ব্যবসায়ী ক্লায়েন্টের ছবি দেখতে চান, পরিচয় জানতে চান এবং বলেন যাতে ওই ব্যবসায়ী সরাসরি যোগাযোগ করেন। কিন্তু হোয়াটসঅ্যাপে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা ব্যক্তিটি সেই প্রস্তাব এড়িয়ে যান। এরপরই রূপাঞ্জনা কড়া জবাব দেন। লেখেন, আপনার ক্লায়েন্ট আমাকে অ্যাফোর্ড করতে পারবে না। আমার মনে হচ্ছে আপনারা হারেম সেন্টার খুঁজছেন। শুনুন ভাই আমি আপনাকে একটা কথা বলি, আমি আপনাকে এবং আপনার বাঙালি ব্যবসায়ীকে ঠিকই খুঁজে বের করব। আপনারা ভুল জায়গায় কড়া নেড়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অনৈতিক প্রস্তাবে ক্ষুব্ধ রূপাঞ্জনা

আপডেট সময় : ০১:৫২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩