ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙামাটিতে গৃহবধূকে হত্যা, ঘর থেকে সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত, বন্যা ও নদীভাঙনের শঙ্কা

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আলিফ লায়লার ‘সিন্দাবাদ’র মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩ ২২০ বার পড়া হয়েছে

নব্বই দশকে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয় ভারতীয় টিভি সিরিয়াল ‘আলিফ লায়লা’। ওই সময়ে দর্শকদের মাঝে দারুণ আলোড়ন তুলেছিল এটি। প্রতি শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর অপেক্ষায় থাকতেন দর্শকরা। এই সিরিজের নাবিক সিন্দাবাদের চরিত্রে অভিনয় করে খ্যাতি কুড়ান বলিউড অভিনেতা শাহনাওয়াজ প্রধান। পর্দার সেই সিন্দাবাদ বাস্তবে মারা গেছেন। খবর ইন্ডিয়া টুডের। সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত শুক্রবার মুম্বাইয়ে একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দেন শাহনাওয়াজ প্রধান। এ অনুষ্ঠানের মঞ্চে বুকে ব্যথা অনুভব করেন এবং অজ্ঞান হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে মুম্বাইয়ের কোকিলাবান ধীরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎকসরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৫৬ বছর। শাহনাওয়াজ প্রধানের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ভারতের শোবিজ অঙ্গনে; ব্যথিত তার ভক্তরাও। গতকাল শনিবার এ অভিনেতাকে সমাহিত করা হবে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে। ১৯৬৭ সালে মধ্যপ্রদেশের রায়পুরে জন্মগ্রহণ করেন শাহনাওয়াজ প্রধান। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য টিভি সিরিজ ও বলিউড সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- ‘ফ্যান্টম’, ‘রইছ’ প্রভৃতি। তার অভিনীত ‘মির্জাপুর’ ওয়েব সিরিজটিও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। শাহনাওয়াজ প্রধান অভিনীত ‘আলিফ লায়লা’ টিভি সিরিজটি ভারতীয় প্রযোজনা সংস্থা সাগর এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যানারে নির্মিত হয়। এটি প্রযোজনা করেন সুভাষ সাগর। সিরিয়ালটি নির্মাণ করেন আনন্দ সাগর, প্রেম সাগর ও মতি সাগর। ১৯৯৩ সালে তিন শতাধিক পর্বের সিরিয়ালটি হিন্দি ভাষায় ভারতীয় চ্যানেল দূরদর্শন ন্যাশনালে প্রচার হয়। এরপর প্রযোজনা প্রতিষ্ঠান সিরিয়ালটি বাংলায় ডাবিং করে ঢাকা পাঠায়। বিটিভিতে প্রচারের পর তুমুল আলোচিত হয় এটি।-এফএনএস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আলিফ লায়লার ‘সিন্দাবাদ’র মৃত্যু

আপডেট সময় : ১০:১৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩