ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

আইইবি রাজশাহী কেন্দ্রে বজ্রপাত বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মো : রায়হান ইসলাম রনি, রাজশাহী
  • আপডেট সময় : ০৩:১৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ ২১৪ বার পড়া হয়েছে

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) রাজশাহী কেন্দ্রের উদ্যোগে রাজশাহীতে “ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন অব কনভেনশনাল এন্ড লাইটিং প্রটেকশন সিস্টেম” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৮ টায় প্রকৌশল পেশাজীবীদের সংগঠন আইইবি এর উপশহরস্থ কার্যালয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে কি-নোট স্পিকার ছিলেন রুয়েটের ইইই বিভাগের প্রধান অধ্যাপক ড. মাসুদ রানা। সেমিনারে বজ্রপাতের কারণ ও বজ্রপাতের ক্ষতি থেকে রক্ষা পেতে করনীয় সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। বজ্রপাতে প্রতিবছর অনেক মানুষের প্রাণহানি ঘটে, স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়, এসব ক্ষতির পরিমাণ কিভাবে কমানো যায় সেদিকে দৃষ্টিপাত করা হয়। এছাড়াও সেমিনারে প্রকৌশল খাতের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হয়। প্রকৌশল সেক্টরে চলমান ৯ম ও ১০ম গ্রেডে ডিপ্লোমা কোটা, প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে আলোচনা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। উপাচার্য বলেন, বজ্রপাতে প্রতিবছর অনেক মানুষ মারা যায়, এ ধরনের প্রশিক্ষণমূলক প্রোগ্রামগুলো বেশিবেশি হওয়া দরকার। এতে আমরা বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন ও সচেতন হতে পারবো।
আইইবি রাজশাহী কেন্দ্রের সম্মানিত চেয়ারম্যান সরদার আনিছুর রহমান রানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন আইইবি রাজশাহী কেন্দ্রের ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক ও আন্তর্জাতিক) খান মনজুর মোর্শেদ, ভাইস প্রেসিডেন্ট (মানব সম্পদ উন্নয়ন) শেখ আল আমিন, ভাইস প্রেসিডেন্ট (সার্ভিস ও ওয়েলফেয়ার) নিয়াজ উদ্দিন ভূঁইয়া, চেয়ারম্যান (ইলেক্ট্রিক্যাল ডিভিশন) মোতাহার হোসাইন।

সেমিনার পরিচালনা করেন আইইবি রাজশাহী কেন্দ্রের সম্মানী সম্পাদক অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার। সেমিনারে রাজশাহীর লোকাল কাউন্সিল মেম্বারগণ, বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীবৃন্দ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আইইবি রাজশাহী কেন্দ্রে বজ্রপাত বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:১৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫