ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

আনোয়ারায় শিক্ষকের বিরুদ্ধে অশ্লীল আচরণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:২৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ৩১৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় “গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিদ্যালয়ের ছাত্রীদের সাথে অশ্লীল আচরণ, অপ্রসাঙ্গিক কথাবার্তা ও খারাপ আচরণ করার অভিযোগ তুলেছে শিক্ষার্থীরা।

জানা যায়, এবিষয়ে গত ৩নভেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন শিক্ষার্থী। এরই পেক্ষিতে গত ০৫ নভেম্বর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ফেরদৌস হোসেনকে আহ্বায়ক করে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সূবর্ণা বিশ্বাস এবং শিক্ষার্থীর অভিভাবক মোহাম্মদ হাসেমকে সদস্য করে ৩সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের স্বার্থে গত ০৬ নভেম্বর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ফেরদৌস হোসেন অভিযুক্ত শিক্ষক এবং অভিযোগকারী শিক্ষার্থীদের বিদ্যালয়ের উপস্থিত থাকার বিষয়ে লিখিতভাবে জানান।

এদিকে রবিবার (১০ নভেম্বর) সকাল ১১টায় অভিযোগ তদন্তে বিদ্যালয়ে আসে ৩সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। এসময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয়ের বাইরে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

এসময় বিদ্যালয়ের ১৭ ব্যাচের শিক্ষার্থী নজরুল ইসলাম সাকিব বলেন, একজন শিক্ষক পিতার সমতূল্য। তাই একজন শিক্ষকের পক্ষে তার শিক্ষার্থীকে শ্লীলতাহানির বিষয়টি কখনোই মেনে নেওয়া যায়না। উক্ত শিক্ষককের বিরুদ্ধে ছাত্রীদের গায়ে হাত দেওয়াসহ নানান অভিযোগ রয়েছে। আমরা এমন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহসান উদ্দিন আহমেদ জানান, “শিক্ষার্থীদের অভিযোগ পেয়ে আমরা বিষয়টি শিক্ষা অফিসারকে জানিয়েছি। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৫কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

অভিযোগে বিষয়ে অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ” বিষয়টি এখন তদন্তাধীন, তা-ই এবিষয়ে তদন্ত শেষ হওয়ার আগে কোনো মন্তব্য করা যাচ্ছে না।”

তদন্ত কমিটির আহ্বায়ক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ফেরদৌস হোসেন জানান, ” আমরা আজ রবিবার বিদ্যালয়ে এসেছি, অভিযুক্ত শিক্ষক, অভিযোগকারী শিক্ষার্থীদের উপস্থিত থাকতে বলা হলেও নিরাপত্তার অজুহাতে অভিযুক্ত শিক্ষক উপস্থিত হয়নি। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, এরই মধ্যে অভিযুক্ত শিক্ষকের সাথে কথা বলে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আনোয়ারায় শিক্ষকের বিরুদ্ধে অশ্লীল আচরণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ০৩:২৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪