ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

আমার নাম ট্রাক হয়ে গেছে: মাহিয়া মাহি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ৩২৯ বার পড়া হয়েছে

এফএনএস
বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তাঁর স্বামী রাকিব সরকার। কারণ কিছুদিন আগে ভিডিওতে এসে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এই নায়িকা। গেল ১৬ ফেব্রুয়ারি হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন তিনি। বর্তমানে ছেলেকে নিয়ে আলাদাই থাকছেন এই নায়িকা। তবে সম্প্রতি ভালুকাতে একটি সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মাহি। সেখানে গিয়ে অভিনেত্রী বলেন, ‘ট্রাকের নির্বাচন করতে করতে নিজের নাম ভুলে গেছি। এখন আমার নামও ট্রাক হয়ে গেছে।’ দীর্ঘদিন পর মাহিকে স্টেজ পারফরম করতে দেখা গেছে। মঞ্চে পারফরম করার আগে উপস্থিত সবাইকে মাহি প্রশ্ন করেন, ‘আপনারা সবাই কি আমাকে চেনেন? কী নাম আমার?’ কেউ কেউ মাহিয়া মাহি বলে চিৎকার করেন আবার কেউ বা ট্রাক ট্রাক বলে চিৎকার করতে থাকেন। এরপর মাহিয়া মাহি বলেন, ‘ট্রাকের নির্বাচন করতে করতে নিজের নাম ভুলে গেছি। এখন আমার নামও ট্রাক হয়ে গেছে। আজকে এখানে এসেছি শুধু ট্রাক মার্কার জন্য।’ উল্লেখ্য, গেল দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক মার্কায় নির্বাচনে দাঁড়িয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে বিপুল ভোটে পরাজিত হন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আমার নাম ট্রাক হয়ে গেছে: মাহিয়া মাহি

আপডেট সময় : ০৯:২৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪