সংবাদ শিরোনাম ::
আমীরে জাময়াত’র আগমন উপলক্ষে ঈশ্বরদীতে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত
তুহিন হোসেন, বিশেষ প্রতিনিধি
- আপডেট সময় : ০২:০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২৯৫ বার পড়া হয়েছে
পাবনাতে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের এর আগমন উপলক্ষে ঈশ্বরদীর দাশুড়িয়াতে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় দাশুড়িয়া বাজার মসজিদ হইতে দাশুড়িয়া ট্রাফিক মোড় প্রদক্ষিণ করে দাশুড়িয়া-পাবনা বাস ষ্ট্যান্ডে পথ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত পথ সভায় ঈশ্বরদী উপজেলা জামায়েত ইসলামী’র সমাজ কল্যান সেক্রেটারি হাফিজুর রহমান খান এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন, উপজেলা নায়েবে আমির মাওলানা নূর মোহাম্মদ, শ্রমিক কল্যান ফেডারেশন উপজেলা শাখার সভাপতি মাহফুজুর রহমান প্রমূখ।

বক্তারা বলেন, পাবনাতে আমীরে জামায়াত এর আগমনে আমারা ঝড় বৃষ্টির মধ্যেই শুভ্ছো মিছিল ও পথসভা করেছি। শনিবারে ঝড় বৃষ্টি হয়ে গেলেও আমদের সমাবেশ চলবে তাই সবাই সঠিক সময়ে উপস্থিত থাকবো ও কর্মী সমাবেশ সফল করবো।










