ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

ইতিহাস গড়লেন মার্কিন অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪ ২২৩ বার পড়া হয়েছে

এফএনএস
জমকালো আয়োজনে শেষ হয়েছে ৮১তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস আসর। এবারের আসরে সেরা চলচ্চিত্র (ড্রামা) পুরস্কারসহ সর্বাধিক ৫টি স্বীকৃতি পেয়ে রেকর্ড গড়েছে ‘ওপেনহাইমার’। সিনেমাটিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা (ড্রামা) হয়েছেন কিলিয়ান মারফি, সেরা পার্শ্ব-অভিনেতা বিভাগের পুরস্কার ঘরে তুলেছেন রবার্ট ডাউনি জুনিয়র এবং প্রথমবার সেরা পরিচালক বিভাগে পুরস্কার পেয়েছেন ব্রিটিশ নির্মাতা ক্রিস্টোফার নোলান। তবে এবারের আসরে ইতিহাস গড়েছেন মার্কিন অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন। ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমায় ওসেজ নারী মলি বুর্কহার্ট চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার (ড্রামা) জিতেছেন লিলি। তার মাধ্যমে এবারই প্রথম গোল্ডেন গ্লোবসের ইতিহাসে আমেরিকান আদিবাসী কেউ এই পুরস্কার ঘরে তুললো।লিলি বলেন, ‘এটি একটি ঐতিহাসিক জয়। এই পুরস্কার শুধু আমার একার নয়, আমার সব চমৎকার বোনের পক্ষ থেকে এটি আমার হাতে নিয়েছি।’ এছাড়াও এবারের আসরে ‘পুয়োর থিংস’ সিনেমায় বেলা ব্যাক্সটার চরিত্রে দুর্দান্ত অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি) হয়েছেন এমা স্টোন। গোল্ডেন গ্লোবসে এটি ৩৫ বছর বয়সী এই তারকার দ্বিতীয় জয়। পাশাপাশি এবারের আসরে ‘বার্বি’ এবং ‘অ্যানাটমি অব অ্যা ফল’ সিনেমাগুলো দুটি করে পুরস্কার ঘরে তুলেছে। ‘দ্য হোল্ডওভারস’ ছবির সুবাদে আমেরিকার পল জিয়ামাত্তি সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি) এবং ডে’ভাইন জয় র্যান্ডলফ সেরা পার্শ্ব-অভিনেত্রী বিভাগে পুরস্কৃত হয়েছেন। এ বাইরে এশিয়ার ‘দ্য বয় অ্যান্ড দ্য হেরন’ জয় করেছে সেরা অ্যানিমেটেড সিনেমার পুরস্কার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইতিহাস গড়লেন মার্কিন অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন

আপডেট সময় : ১২:২৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪