ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান হাবিব
  • আপডেট সময় : ১১:১৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ২০০ বার পড়া হয়েছে

বাংলাদেশ বি-কিপার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক মৌ চাষী ও খামারিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৩টায় পাবনার ঈশ্বরদী উপজেলার মুন্নার মোড় এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মৌচাষীদের সার্বিক উন্নয়ন, আধুনিক প্রযুক্তিনির্ভর মধু উৎপাদন ও বাজারজাতকরণসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বাংলাদেশ বি-কিপার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. এবাদুল্লাহ আফজালের সভাপতিত্বে এবং সংগঠনের এক্সিকিউটিভ মেম্বার মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইন্টারন্যাশনাল পাথওয়েজ (ইউকে)-এর সিইও মুক্তাদির রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বি-কিপার্স অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার এ কে এম রিয়াজুল হাসান এবং মুন্সি ট্রেনিং একাডেমির সিইও মো. রেজাউল মজিদ।

এছাড়াও বক্তব্য রাখেন নড়াইলের মৌচাষী মিজানুর রহমান, রাজবাড়ীর কামরুল ইসলাম এবং সিরাজগঞ্জের মো. হাসু মিয়া।

বক্তারা বলেন, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মৌ চাষ পরিচালনা করলে উৎপাদন বৃদ্ধি সম্ভব, পাশাপাশি মধুর গুণগত মানও উন্নত হবে। তারা মাঠ পর্যায়ে বাস্তব প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও জানানো হয়, মধুর পাশাপাশি মৌ বিষ, রয়েল জেলি, বি-পোলেন, বি-ওয়াক্স, প্রোপোলিসসহ বিভিন্ন বাই-প্রোডাক্ট উৎপাদন ও বাজারজাতকরণে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে উন্নত প্রশিক্ষণ প্রয়োজন।

উল্লেখ্য, দেশের অন্তত ১০টি জেলা থেকে আগত শতাধিক মৌচাষী এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন, যা মৌখাতের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। অনেকে উৎপাদন ও বাজারজাতকরণ দক্ষতা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মের মত au.trustpilot.com এ ব্যবহৃত তুলনামূলক পর্যালোচনা পদ্ধতির কথা উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:১৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬