সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদী পৌরসভার পক্ষ হতে বিভিন্ন প্রতিষ্ঠানে কম্বল বিতরণ
পাবনা প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:১৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ ৩২৯ বার পড়া হয়েছে
ঈশ্বরদী পৌরসভার পক্ষ হতে ঈশ্বরদী পৌরসভার অন্তর্ভূক্ত বিভিন্ন এতিমখানা ও মাদরাসার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল থেকে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ। কম্বল বিতরনকালে প্রশাসনিক কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ বলেন, মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত শীতবস্ত্র এতিমখানা ও মাদরাসার শ্রীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছি ও পর্যায়ক্রমে ছিন্নমূল ও অসহায়দের মাঝে কম্বল বিতরন অব্যাহত রয়েছে।


















