ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার গাইবান্ধায় মাদ্রাসার প্রধান শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, আপত্তিকর অবস্থায় আটকের দাবি; এলাকায় চাঞ্চল্য আদালতের নির্দেশ উপেক্ষা করে যশোরে মুক্তিযোদ্ধার জমি দখল ​কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে ডিসি, দিলেন একগুচ্ছ নির্দেশনা নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, আধুনিক কৃষির প্রসারে নতুন দিগন্ত কাপাসিয়ায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত: আধুনিক, পুষ্টিসমৃদ্ধ ও টেকসই কৃষির নতুন দিগন্ত হিমাগার ভাড়া কমানোর দাবীতে ঠাকুরগাঁওয়ে আলু চাষিদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

একসময় বিনা পারিশ্রমিকে কাজ করেছেন নায়িকা প্রিয়াঙ্কা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৯:০৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ১৭৭ বার পড়া হয়েছে

এফএনএস

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বলিউড ছাপিয়ে নিজ যোগ্যতায় জায়গা করে নিয়েছেন হলিউডে। তবুও বলিউড নিয়ে কিছুদিন পরপর বিস্ফোরক মন্তব্য করেই চলেছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার অভিনেত্রী জানালেন একটি সিনেমায় কাজ করতে তাকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে, তাও আবার বিনা পারিশ্রমিকে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি এমন কোনো কাজ করেছেন যা আদতে তার পছন্দ ছিল না? জবাবে আভিনেত্রী বলেন, ‘আমি আপনাকে সিনেমার নাম বলবো না। শুধু বলতে পারি খুব খারাপ একটা অভিজ্ঞতা ছিল সেটা। আমি ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতাম। অথচ আমাকে দেওয়া লাইনেরও কোনো অর্থ ছিল না। লক্ষ্মীমন্ত মেয়ে হিসেবে দেখানো হচ্ছিল আমাকে। আমি তেমনটা মোটেও না। তাই কাজ করা খুব কঠিন হয়েছিল।’ সিটাডেল ছবিতে তার অভিনয়ও যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। বলিউডের ‘নোংরা রাজনীতি’ প্রসঙ্গে সাম্প্রতিক সময়ে একাধিক মন্তব্য করেন তিনি। মাসখানেক আগে তার বলা, ‘সেসময় আমাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে একঘরে করে দেওয়া হয়েছিল। আমাকে ছবিতে কাস্ট করা বন্ধ করা হয়েছিল। আমি ফিল্ম ইন্ডাস্ট্রির রাজনীতিতে ক্লান্ত হয়ে পড়ি। আর পেরে উঠছিলাম না। মনে হল একটা বিরতি দরকার।’ তারপরই নাকি হলিউড যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। অভিনেত্রীর বলা সেসব কথা নিয়ে কম জলঘোলা হয়নি তখন, ফের একবার বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য এলো তার থেকে। জানা যায়, ইলিয়া নাইশুলার এর পরিচালনায় ‘হেডস অফ স্টেট’ সিনেমায় প্রিয়াঙ্কাকে খুব শীঘ্রই দেখা যাবে। সিনেমাটি প্রযোজনা করেছে অ্যামাজন স্টুডিও। এ ছাড়া তার সঙ্গে সিনেমায় রয়েছেন জন সিনা এবং প্রধান চরিত্রে ইদ্রিস এলবা। একই সঙ্গে প্রিয়াঙ্কার হাতে রয়েছে বলিউডের সিনেমা জি লে জারা-র কাজও। যেখানে তার সঙ্গে থাকবেন আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফ। আর এই সিনেমাটির পরিচালনা করবেন ফারহান আখতার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

একসময় বিনা পারিশ্রমিকে কাজ করেছেন নায়িকা প্রিয়াঙ্কা

আপডেট সময় : ১০:৩৯:০৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩