ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা গণপূর্ত বিভাগের ২৬ জন কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর তহবিল হতে উৎসাহব্যঞ্জক আর্থিক অনুদানের চেক হস্তান্তর ডুমুরিয়া উপজেলা এস ডিজি পরিকল্পনা কর্মশালা দূর্ঘটনা রোধে ভাঙা ব্রিজে লাল নিশানা দিলেন——যুবদল রাঙামাটিতে গৃহবধূকে হত্যা, ঘর থেকে সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

একাধিক প্রেম নিয়ে যা বললেন পরীমণি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ ২১৩ বার পড়া হয়েছে

বরাবরই সংবাদের শিরোনামে থাকেন পরীমণি। হোক সেটা তার কর্মজীবন কিংবা ব্যক্তিজীবন ঘিরে। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে বেশ সুখে আছেন এ অভিনেত্রী। যদিও তার জীবনে শরিফুল রাজই প্রথম পুরুষ নন, জড়িয়েছেন একাধিক প্রেম ও বিয়ের সম্পর্কে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুললেন নায়িকা। এদিন নিজের অতীত সম্পর্কগুলো নিয়ে অকপট কথা বলেন পরীমণি। তার কথায়, ‘আচ্ছা একটা ব্রেকআপের পর মানুষ কী করে! আর একটা ছেলে দেখব প্রেম করব, এটাই তো স্বাভাবিক। প্রেমিক গোলাপ ফুল দিলে সেটাও আমি সবাইকে দেখাই। তেমনই ব্রেকআপ হলে মন খারাপ থাকে। সেই অনুভূতিটাও আমি উদযাপন করি। সেটাও আবার সবাইকে জানাই। আর কী করব!’ রুপালি জগতে পা রাখার আগেই প্রথম বিয়ে করেছিলেন পরীমণি। পাত্র তার দূর সম্পর্কের এক বড় ভাই হতেন। তার ঠিক দুই বছর পর ফেরদৌস কবীর সৌরভ নামক এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন তিনি। তার ইচ্ছাতেই নাকি বিনোদন জগতে পা রাখা পরীমণির। তবে সেই সম্পর্ক টেকেনি। চলচ্চিত্রে আসার পর প্রথম দিকে প্রযোজক নজরুল ইসলাম রাজের সঙ্গে বেশ ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল তার। তবে সেই প্রযোজককে বিয়ে করেননি পরীমণি। এরপর এক সাংবাদিকের সঙ্গেও তার বিয়ের কথা পাকা হয়ে গিয়েছিল। কিন্তু সেই প্রেম টেকেনি। শোনা যায়, তারা নাকি গোপনে বিয়েও করেছিলেন। ২০২১ সালের মার্চ মাসে খুব অল্প দিনের পরিচয়ে সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে করেছিলেন পরীমণি। যে সম্পর্কের আয়ু তিন মাসও ছিল না। তারপর নায়িকার জীবনে আসেন শরিফুল রাজ। উল্লেখ্য, সম্প্রতি পরীমণিকে বছরের সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত করেছে কলকাতার গণমাধ্যম আনন্দবাজার অনলাইন। প্রতি বছরই দুই বাংলার মানুষের মধ্যে থেকে ‘বছরের বেস্ট’ নির্বাচিত করে পুরস্কৃত করে আসছে গণমাধ্যমটি। পরীমণির হাতে সেরার পুরস্কার তুলে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং টলিপাড়ার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

একাধিক প্রেম নিয়ে যা বললেন পরীমণি

আপডেট সময় : ১০:২২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩