ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

কাঁঠালিয়া সাপের কামড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মো. আমিনুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৮২ বার পড়া হয়েছে

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার লতাবুনিয়া গ্রামে সাপের কামড়ে মোসা. নুসরাত আক্তার নামে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মোসা. নুসরাত আক্তার ওই গ্রামের মো. ইমাম হোসেনের মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (১২ জুলাই) বিকেলে বাড়ির উঠানে খেলা করছিল শিশু মোসা. নুসরাত আক্তার। খেলার একপর্যায়ে উঠানের একটি গর্তের ভেতরে হাত দিলে সেখানে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার ডান হাতের কবজিতে কামড় দেয়। শিশুটির চিৎকার শুনে স্বজনরা দ্রুত এগিয়ে আসেন এবং সাপের কামড়ের বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে রাতে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
​
রাতে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আরএমও ডা. মো. কামাল হোসেন শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।

​স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তফা কামাল বলেন, “সাপ কামড়ানোর পরপরই পরিবারের লোকজন কোনো সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যান কিন্তু হাসপাতালে নেওয়ার পর ডা. মৃত্যু ঘোষণা দিয়েছেন।

​এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বর্ষা ও গরমের এই সময়ে সাপের উপদ্রব থেকে বাঁচতে স্থানীয় বাসিন্দাদের বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাঁঠালিয়া সাপের কামড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১২:৪৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬