ঢাকা ০২:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা গণপূর্ত বিভাগের ২৬ জন কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর তহবিল হতে উৎসাহব্যঞ্জক আর্থিক অনুদানের চেক হস্তান্তর ডুমুরিয়া উপজেলা এস ডিজি পরিকল্পনা কর্মশালা দূর্ঘটনা রোধে ভাঙা ব্রিজে লাল নিশানা দিলেন——যুবদল রাঙামাটিতে গৃহবধূকে হত্যা, ঘর থেকে সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

কান চলচ্চিত্র উৎসবে সানি লিওনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ ২৬৯ বার পড়া হয়েছে

এফএনএস
বলিউডের সেরা নির্মাতাদের একজন বিবেচনা করা হয় অনুরাগ কাশ্যপকে। যিনি ‘ব্ল্যাক ফ্রাইডে’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’র মতো সিনেমা ও ‘স্যাক্রেড গেমস’র মতো ওয়েব সিরিজ বানিয়েছেন। তার সঙ্গে কাজের জন্য রীতিমতো মুখিয়ে থাকেন তারকা শিল্পীরা। তবে কাশ্যপ তার গল্পের চাহিদামাফিক শিল্পী খুঁজে নেন। তাই নতুন ছবি ‘কেনেডি’র জন্য বেছে নিলেন সানি লিওনিকে। যাকে কেবল ‘শরীরী আবেদনের পুতুল’ হিসেবে উপস্থাপন করা হয়, সেই সানিকেই নিজের ছবির কেন্দ্রীয় চরিত্র বানালেন কাশ্যপ। আরও চমকপ্রদ ব্যাপার হলো, এই ছবিটি ডাক পেয়েছে মর্যাদাপূর্ণ ‘কান উৎসব’-এ। আগামী ১৬ মে ফ্রান্সের কান শহরে শুরু হবে এই চলচ্চিত্র আসর। চলবে ২৭ মে পর্যন্ত। উৎসবের ‘মিডনাইট স্ক্রিনিং’ বিভাগে প্রদর্শিত হবে ‘কেনেডি’ ছবিটি। উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমো ও সভাপতি আইরিস নোব্লোচ গত বৃহস্পতিবার সকালে প্যারিসের ইউজিসি নর্মান্ডি সিনেমা হল থেকে উৎসবের পুরো লাইনআপ ঘোষণা করেছেন। যেখানে ‘কেনেডি’সহ বিভিন্ন বিভাগে স্থান পেয়েছে মোট ৫২টি সিনেমা। এরপরই ছবিটির ফার্স্টলুক সামনে আনলেন কাশ্যপ। দুটি স্থিরচিত্র ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। একটিতে অভিনেতা রাহুল ভাট, আরেকটিতে অভিনেত্রী সানি লিওনি। অর্থাৎ এই দুজনই ছবিটির মুখ্য শিল্পী।কান-বার্তা প্রকাশ্যে আসার পর সানিকে দেখা গেছে মুম্বাই বিমানবন্দরে, স্বামী ড্যানিয়েল ওয়েভারের সঙ্গে। এ সময় পাপারাজ্জিরা তাকে অভিনন্দন জানান। বিপরীতে সানি বলেন, ‘ধন্যবাদ আপনাদের। আমি খুবই উচ্ছ্বসিত।’ পাশ থেকে ড্যানিয়েল বলে ওঠেন, ‘আমি তাকে নিয়ে অনেক গর্বিত।’ প্রসঙ্গত, এর আগে ২০১২ সালের কান উৎসবের ‘ডিরেক্টরস ফোর্টনাইট’ বিভাগে অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অব ওয়াসিপুর’ প্রদর্শিত হয়েছিল। সূত্র: ইন্ডিয়া টুডে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কান চলচ্চিত্র উৎসবে সানি লিওনি

আপডেট সময় : ০৬:২৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩