ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ-এর ঘনিষ্ঠ সহযোগী ফটিকছড়ির মোবারক হোসেন ইমনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক নাশকতার মামলায় যুবলীগের দুই সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার বীরগঞ্জে পটল চাষে কৃষকের বাজিমাত গোপালগঞ্জের বর্ণি বাওড়ে অবৈধ ড্রেজারে মাটি কাটার দায়ে ৫ জনকে সাজা নেত্রকোণা জেলা পুলিশের তৎপরতায় মানবকণ্ঠের জেলা প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার মদনে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার

কিরণের প্রযোজনায় সাবেক স্বামী আমির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৮:১১ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৯১ বার পড়া হয়েছে

এফএনএস
বলিউডের অনেক তারকা দম্পতিকে বিচ্ছেদের পরও পারস্পরিক শ্রদ্ধাবোধ শ্রদ্ধাবোধ বজায় রাখতে দেখা গেছে। উদাহরণ হিসেবে আরবাজ খান-মালাইকা আরোরা, হৃতিক রোশন-সুজান খান কিংবা আমির খান-কিরণ রাওয়ের কথা বলা যেতে পারে। দাম্পত্য সম্পর্কে বিচ্ছেদ হলেও, বন্ধুত্বের সম্পর্কে ছিড় ধরেনি তাদের। আমির খান-কিরণ রাও এমন সম্পর্কের বিষয়টি এবার আবারও তুলে ধরলেন। ভারতীয় একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নতুন একটি সিনেমা পরিচালনা করছেন কিরণ রাও। এ কাজে সাবেক স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন আমির খান। কিরণের নতুন সিনেমার প্রযোজক তিনিই। গত শুক্রবার প্রকাশ্যে এসেছে কিরণ রাওয়ের নতুন সিনেমা ‘লাপাত্তা লেডিস-এর টিজার। বউ হারানোর মতো ব্যতিক্রমী এক গল্প এ সিনেমায় তুলে ধরেছেন কিরণ। সিনেমাটি যে কমেডি মোড়া গল্পে সামাজিক বার্তা দেবে তা ফুটে উঠেছে টিজারেই। সিনেমাটি মুক্তি পাবে ২০২৪ সালের ৫ জানুয়ারি। প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে দুইবার বিয়ে করেছেন আমির খান। প্রেম করে পাশের বাসার মেয়ে রিনা দত্তকে ১৯৮৬ সালে বিয়ে করেন এই অভিনেতা। কিন্তু ২০০২ সালেই তাদের বিচ্ছেদ হয়। ‘লগান’ সিনেমার সেটে কিরণ রাওয়ের সঙ্গে পরিচয় হয় আমিরের। এরপর তাদের বন্ধুত্ব থেকে প্রেম এবং ২০০৫ সালে বিয়ে করেন এই জুটি। কিন্তু ২০২১ সালে ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে আকস্মিকভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তারা। সেসময় এক যৌথ বিবৃতি আমির-কিরণ জানান, স্বামী-স্ত্রী হয়ে নয়, তবে সহযোগী এবং একে অন্যের পরিবার হিসেবে থাকবেন তারা। এছাড়া তাদের একমাত্র ছেলে আজাদ রাও খানের দেখাশোনা দু’জন মিলেই করবেন। এমনিক সিনেমা, পানি ফাউন্ডেশন এবং অন্য প্রজেক্ট- যেগুলোতে তাদের প্যাশন রয়েছে সেগুলোতেও একসঙ্গে কাজ করবেন তারা। বর্তমানে সাবেক দুই স্ত্রীর সঙ্গেই আমির খানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কিরণের প্রযোজনায় সাবেক স্বামী আমির

আপডেট সময় : ১০:২৮:১১ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩