ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

ক্যান্সারজয়ী শিশু ভক্তের কাছে ছুটে গেলেন সালমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪ ২৭২ বার পড়া হয়েছে

এফএনএস

তিনি বলিউডের ভাইজান। কথা দিয়ে কথা রাখার অনন্য এক ব্যক্তিত্ব তিনি। এবারও তাই করলেন। কথা রাখলেন সালমান খান। দেখা করলেন নিজের ৯ বছরের ক্যান্সার জয়ী ভক্তের সঙ্গে। ৯ বছর বয়সেই ৯ বার কেমোথেরাপি নিয়ে ক্যান্সারকে পরাজিত করেছে জগনবীর। এর আগে ২০১৮ সালে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল সেন্টারে জগনবীরের সঙ্গে দেখা করেন সালমান। তখন তাঁর বয়স ছিল মাত্র ৪ বছর। তখন টিউমারের জন্য কেমোথেরাপি নিতে এসেছিল জগনবীর। সালমান তাঁর খুদে ভক্তকে কথা দিয়ে এসেছিলেন, ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে জয়ী হলে আবার তিনি দেখা করবেন। আর ভাইজানের সেই প্রতিশ্রুতির কারণই ছিল জগনবীর যাতে জীবনযুদ্ধের লড়াইয়ে জয়ী হবার অনুপ্রেরণা। গত বছরই ক্যান্সারকে হারিয়ে দিয়েছে এই জগনবীর। তাই নিজের কথাও রেখেছেন সালমান খান। গত ডিসেম্বরেই দেখা করে এসেছেন নিজের খুদে ভক্তের সঙ্গে।এক সাক্ষাৎকারে জগনবীরের মা সুখবীর কৌর জানান, মাত্র ৩ বছর বয়সে তাঁর ছেলের চোখের দৃষ্টি হঠাৎই ঝাপসা হতে শুরু করেছিল। তারপর জানা যায়, ব্রেনে থাকা একটা ছোট্ট টিউমারের জন্য এমনটা হচ্ছে। এই অবস্থায় সেখানকার চিকিৎসকরা জগনবীরের মা-বাবাকে পরামর্শ দেন তাঁরা যেন দিল্লি বা মুম্বাইয়ে নিয়ে গিয়ে ছেলের চিকিৎসা করান। এরপর বাবা পুষ্পিন্দর ঠিক করেন মুম্বাই আসার। কিন্তু জগনবীর সবসময় ভাবত, সে হয়তো সালমান খানের সঙ্গে দেখা করতেই আসছে মুম্বাইয়ে। তবে চিকিৎসা করাতে যাচ্ছে সেটা জানতো না জগনবীর। সুখবীর জানান, ছেলের এত উৎসাহ দেখে তিনি আর আসল সত্য ফাঁস করেননি ৩ বছর বয়সী জগনবীরের কাছে। এরপর সে হাসপাতালে ভর্তি হলে, একটি ভিডিও রেকর্ড করা হয়েছিল, যেখানে সে সালমান খানের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করে। আর সেই ভিডিও পৌঁছেও গিয়েছিল অভিনেতার কাছে। তখন সালমান টাটা মেমোরিয়ালে এসেই দেখা করেন জগনবীরের সঙ্গে। সালমানের মুখ আর আর তাঁর হাতের ব্রেসলেট ছুঁয়ে জগনবীর নিশ্চিত হয়েছিল তাকে দেখতে আসা মানুষটা সালমানই। সুখবীর আনন্দের সঙ্গে জানান, তাঁর ছেলে এখন অনেক সুস্থ। ৯৯ শতাংশ দৃষ্টিশক্তিও ফিরে পেয়েছে। এখন সে স্কুলেও যাচ্ছে। সালমান খানকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘টাইগার ৩’ সিনেমায়। বক্স অফিসে ৪৬৬.৬৩ কোটির আয় করে সিনেমাটি। এরপর করণ জোহরের ‘দ্য বুল’-এ দেখা যেতে পারে ভাইজানকে। এছাড়াও যশ রাজ ফিল্মসের ‘পাঠান ভার্সেস টাইগার’-এ শাহরুখের সঙ্গে দেখা যাবে তাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ক্যান্সারজয়ী শিশু ভক্তের কাছে ছুটে গেলেন সালমান

আপডেট সময় : ০২:০৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪