ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নওগাঁর মান্দায় সড়ক উন্নয়ন কাজে বাধা’ কর্মকর্তাদের হস্তক্ষেপে সমাধান সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ’ রাস্তাবিহীন মানবেতর জীবনযাপন ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান” দ্বীনি শিক্ষার আলো ছড়াতে ঈশ্বরদীতে ‘তারবিয়াতুল উম্মাহ্ নূরানী মাদরাসা উদ্বোধন হাড় ভাঙার শব্দ শোনার অপেক্ষায় তৃণমূল; অলিদ বিন সিদ্দিকের সমালোচনার ইতি টানার ঘোষণা

খুনি হাসিনার দোসরদের ন্যায় বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে: নিজামী পুত্র মোমেন

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ৩০৪ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, ন্যায় বিচারে বিশ্বাস করে। এই জন্য ফ্যাসিবাদী খুনি হাসিনা ও তাঁর দোসরদের ন্যায় বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার মনমথপুরে জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এসব কথা বলেন ।

তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগ তুলে আমার বাবাসহ যাদের হত্যা করা হয়েছে সেই তথাকথিত বিচারের সঙ্গে জড়িত তাদের সবাইকে বিচার করতে হবে। কারা কারা জড়িত, কিভাবে তদন্ত করা হয়েছে, কিভাবে স্বাক্ষীগুলো ম্যানেজ করা হয়েছিল। এইগুলোর সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। এই বিচারের দায়িত্ব সরকারের। যখন শেখ হাসিনা বলেছিল যে যুদ্ধাপরাধীদের সন্তানরা ষড়যন্ত্র করছে। এরপর আরমানকে গুম করলো এরপর গুম হওয়ার আশঙ্কায় আমি জামায়াতের আমীরের পরামর্শে দেশ ত্যাগ করি।

এক প্রশ্নের জবাবে তিনি জানান এলাকাবাসী ও দল চাইলে আগামী নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে নির্বাচন করতে প্রস্তুত আছেন।

দীর্ঘ ৮ বছর পর লন্ডন থেকে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছান ব্যারিষ্টার নাজিবুর রহমান মোমেন। সেখানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা শুভেচ্ছা জানান। এরপর আজ সকাল ১১ টার দিকে ঢাকা থেকে প্রথমে সিরাজগঞ্জের বাঘাবাড়ি মোড়ে আসেন। সেখানে হাজার হাজার নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে তাঁকে স্বাগত জানান। এরপর সেখান ১২ টার দিকে বেড়ার সিএন্ডবি গোল চত্ত্বরমোড়ে পথসভা শেষ সাঁথিয়ার পারিবারিক কবরস্থানে বাবার কবর জিয়ারত করেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে‌ সাঁথিয়া ও বেড়া উপজেলার সর্বস্তরের মানুষের ঢল নামে।

এসব কর্মসূচিতে পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, সাবেক জেলা আমীর আব্দুর রহিম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সালেহ মো: আব্দুল্লাহ,  বেড়া উপজেলা জামায়াতের আমীর ডা.আব্দুল বাছেদ, সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমানসহ উর্ধ্বতন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

খুনি হাসিনার দোসরদের ন্যায় বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে: নিজামী পুত্র মোমেন

আপডেট সময় : ১০:২৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪