ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণা জেলা পুলিশের তৎপরতায় মানবকণ্ঠের জেলা প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার মদনে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার গাইবান্ধায় মাদ্রাসার প্রধান শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, আপত্তিকর অবস্থায় আটকের দাবি; এলাকায় চাঞ্চল্য আদালতের নির্দেশ উপেক্ষা করে যশোরে মুক্তিযোদ্ধার জমি দখল ​কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে ডিসি, দিলেন একগুচ্ছ নির্দেশনা নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, আধুনিক কৃষির প্রসারে নতুন দিগন্ত

চলচ্চিত্র উৎসবে ছেঁড়া জুতা পরে সালমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ ২০৫ বার পড়া হয়েছে

এফএনএস
বলিউডের জনপ্রিয় তারকা সালমান খান। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা। পাশাপাশি নিজের উপার্জনে গড়ে তুলেছেন অর্থ-সম্পত্তির পাহাড়। কোটি টাকার মালিক হয়েও সাদাসিধে জীবনযাপন করেন সালমান। আবারও তার প্রমাণ দিলেন চলচ্চিত্রে উৎসবে। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে সালমান অভিনীত সিনেমা ‘টাইগার থ্রি’। তবে সফলতার মুখ দেখলেও ‘পাঠান’, ‘জওয়ান’র রেকর্ড ভাঙতে ব্যর্থ হয়েছে সিনেমাটি! এ দিকে ‘টাইগার থ্রি’র সাফল্যের পরও ছেঁড়া জুতা পরেই আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবের মঞ্চে সিনেমার প্রচারণায় হাজির হন সালমান। জানা গেছে, সম্প্রতি আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে (আইএফএফআই) অংশগ্রহণ করতে গোয়াতে গিয়েছিলেন সালমান। অভিনেতার প্রযোজনা সংস্থার ব্যানারেই নির্মিত সিনেমা ‘ফারে’র প্রচারে যখন সালমান মঞ্চে উঠেন, ঠিক তখনই পাপারাৎজ্জিদের চোখ যায় তার পায়ের দিকে। পাপারাৎজ্জিদের ক্যামেরার লেন্সেই ধরা পড়ল সালমানের ছেঁড়া জুতা। আর মুহূর্তেই সেই ছবি ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কোটি কোটি টাকার মালিক হয়েও সালমানের এমন সাদামাটা অভ্যাস রীতিমতো নজর কাড়ে নেটিজেনদের। প্রিয় তারকার এমন কীর্তি দেখে শোরগোলের সীমা নেই ভক্তদেরও। একজন লিখেছেন, ফের নতুন ট্রেন্ড শুরু হলো সালমানের! আরেকজন লেখেন, এই জুতা জোড়া পরে হয়তো খুব আরামবোধ করেন সালমান। আবার অনেক ভক্তের দাবি, আরে উনি সালমান খান, ওনার এত দেখানোর প্রয়োজন পড়ে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চলচ্চিত্র উৎসবে ছেঁড়া জুতা পরে সালমান

আপডেট সময় : ০৪:৩৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩