ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

‘টাইটানিক’ সিনেমার জন্য কত পারিশ্রমিক নিয়েছিলেন তারা?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩ ২২৩ বার পড়া হয়েছে

এফএনএস
হলিউডের বরেণ্য নির্মাতা জেমস ক্যামেরন। এ পরিচালকের সিনেমা মানেই অসাধারণ আর ব্লকবাস্টার। জেমস ক্যামেরন নির্মিত সবচেয়ে আলোচিত, বিখ্যাত আর নজরকাড়া সিনেমাগুলোর অন্যতম ‘টাইটানিক’। ব্যয়বহুল এ সিনেমা ১৯৯৭ সালে মুক্তি পায়। সিনেমাটির মূল গল্প গড়ে উঠেছে বহুল আলোচিত টাইটানিক জাহাজকে কেন্দ্র করে। টাইটানিক জাহাজটি প্রথম যাত্রায়ই আটলান্টিক সাগরের ঠান্ডা পানিতে ডুবে গিয়েছিল। এ দুর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারায়। কারণ খুব কম মানুষেরই ভাগ্য হয়েছিল অন্ধকার আর শীতল ভয়ের সেই রাতটাকে পেরিয়ে পরের দিনের সূর্য দেখার। আর সেই কয়েকজন সৌভাগ্যবানের মধ্যে ছিলেন রোজ নামে একটি মেয়ে। জাহাজে খুঁজে পাওয়া নিজের ভালোবাসার মানুষ জ্যাকের মৃত্যুর মধ্য দিয়ে বেঁচে ফিরেছিলেন তিনি। সিনেমাটিতে রোজ চরিত্রে অভিনয় করেন কেট উইন্সলেট আর জ্যাকের ভূমিকায় অভিনয় করেন লিওনার্দো ডিক্যাপ্রিও। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেস ডটকম জানিয়েছে, কেট উইন্সলেট ‘টাইটানিক’ সিনেমায় অভিনয়ের জন্য পারিশ্রমিক নিয়েছিলেন ২ মিলিয়ন মার্কিন ডলার। এ সিনেমায় অভিনয়ের আগে জনপ্রিয় ছিলেন না তিনি। অন্যদিকে জ্যাক চরিত্র রূপায়নের জন্য ২.৫ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক নিয়েছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও। এ ছাড়াও শোনা যায়, সিনেমাটির আয়ের ১.৮ শতাংশ লভ্যাংশ নেওয়ার বিষয়েও আলোচনা করেছিলেন লিওনার্দো। রোজ চরিত্রে কেট ছাড়াও আরো কয়েকজন জনপ্রিয় অভিনেত্রী প্রতিদ্বন্দ্বী ছিলেন। ইউএসএ টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকার কেট উইন্সলেট বলেন- ‘আমাকে কাস্ট করার ক্ষেত্রে ক্যামেরন (জেমস ক্যামেরন) ঝুঁকি নিয়েছিলেন। কারণ আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন উমা থারম্যান, গুইনেথ প্যালট্রো, উইনোনা রাইডার। কিন্তু সৌভাগ্যক্রমে আমি কাজটি করার সুযোগ পেয়ে যাই।’ জানা যায়, কেট উইন্সলেট বর্তমানে প্রতিটি সিনেমার জন্য ৭ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক নিয়ে থাকেন। সে অনুযায়ী ‘টাইটানিক’ সিনেমায় পারিশ্রমিক খুব কম নিয়েছিলেন। কিন্তু এ সিনেমা তাকে বিশ্বব্যাপী তারকা খ্যাতি এনে দিয়েছে। ২০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত হয় ‘টাইটানিক’। মুক্তির পর এ সিনেমা আয় করে ২.২৫৭ বিলিয়ন মার্কিন ডলার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘টাইটানিক’ সিনেমার জন্য কত পারিশ্রমিক নিয়েছিলেন তারা?

আপডেট সময় : ০১:৪৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩